সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে যুবলীগ নেতার কব্জি কেটে দিল প্রতিপক্ষ

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২৪, ২০২৩ ৫:৫৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ নাটোর শহরের বলারীপাড়ায় ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিঠুন আলীর ডান হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন চারজন।

রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিঠুন আলী শহরের ভবানীগঞ্জ এলাকার শাহাবুদ্দিন আলীর ছেলে এবং পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নান্নু শেখের সঙ্গে মিঠুন আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গত ১৬ এপ্রিল মিঠুনসহ তার সমর্থকরা সাবেক কাউন্সিলর নান্নু শেখকে কুপিয়ে জখম করে। এরপর থেকেই এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

রোববার রাতে মিঠুনসহ তার সমর্থকরা বলারীপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাজার পুকুর পাড়ে নান্নু গ্রুপের সমর্থকরা মুখোশ পড়ে মিঠুনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তার হাতের কব্জি কেটে দেয়। মিঠুনকে বাঁচাতে গেলে তার সমর্থক আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়াসহ চারজন আহত হয় মিঠুনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ, ৪ জনের নাম উল্লেখ

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক চলছে

সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মানজালের সীমাহীন দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করলেন আইজিপি

চারঘাটে ৩৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

একটি আইডি থেকে কোনোমুখী টিকিট কাটা যাচ্ছে না, নতুন নিয়মে ভোগান্তি যাত্রীদের

আরএমপির পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

রামেকে মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা: সেনাসদস্যকে মারধরের অভিযোগ, উল্টো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জামায়াত-শিবিরকর্মীর যাবজ্জীবন