Friday , 29 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

প্রতিবেদক
সনি নিউজ
March 29, 2024 2:57 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে সাংবাদিকেরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জূলুম-নিপীড়নের শিকার হচ্ছেন।

তারা বলেন, সভ্য সমাজে গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া আরেকটি অচল-অর্থহীন। গণতন্ত্র না থাকলে যেমন স্বাধীন গণমাধ্যমের কথা ভাবা যায় না। আবার স্বাধীন গণমাধ্যমই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। এ অবস্থায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। তাই সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত, অধিকার আদায়সহ পেশাগত স্বার্থে দলমত নির্বিশেষে সব পক্ষের সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, বিশিষ্ট নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, জমজম ইসলামী হাসপাতালের প্রজেক্ট ডাইরেক্টর ও রাজশাহীর আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, দৈনিক সময়ের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল ইসলাম প্রমুখ।

এতে অন্যদের মধ্যে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার রাজশাহীর স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম জিয়াউল কবির স্বপন, দৈনিক নতুন প্রভাতের সিনিয়র রিপোর্টার হাবিব আহমেদ সহ প্রেসক্লাবের অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী

রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইটের ৬৬তম জন্মবার্ষিকী আজ

রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাটে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে আইনি জটিলতা, কমিটি গঠনের আদেশ স্থগিত করলেন হাইকোর্ট

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা

রামেকে সুস্থ মানুষকে পিটিয়ে অসুস্থ করার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৭ নেতাকর্মী আহত

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ