শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৭ নেতাকর্মী আহত

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৪, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকালে তানোরের কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা চত্বরে এই ঘটনা ঘটে।

ওই মাদ্রাসা প্রাঙ্গনে শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি ছিল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের। আরেক মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের অনুসারীরা এ কর্মসূচিতে প্রথমে হামলা করেন বলে অভিযোগ। এতেই দুপক্ষের সংঘর্ষ হয়।

দুইপক্ষের দেওয়া তথ্যমতে, মোট ১৭ জন আহত হয়েছেন। তবে দুপক্ষই তাদের সবার নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মাদ্রাসা চত্ত্বরে সুলতানুল ইসলাম তারেকের আগমন উপলক্ষে ছোট একটি মঞ্চ তৈরি করা হচ্ছিল। শরিফ উদ্দীনের অনুসারীরা গিয়ে এতে বাধা দেন এবং কিছু চেয়ার ভাঙচুর করেন। এ সময় তারেকের অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়। কিছুক্ষণ পর সেখানে যান সুলতানুল ইসলাম তারেক।

তিনি যাওয়ার পর তার কর্মী-সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেন। এতে অন্তত ১৩ জন আহত হন। ওই ঘটনার পর সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ করেন। তখন আর কোন বাধার সম্মুখীন হননি তিনি। এর আগে গত ১৫ ডিসেম্বর তানোরে ৩১ দফার লিফলেট বিতরণ করতে গেলে তার বহরে হামলা হয়েছিল।

শরিফ উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, ‘সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র বিতরণ করবেন, ভাল কথা। কিন্তু তিনি স্থানীয় বিএনপির নেতাদের দাওয়াত দেননি। ফলে তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানালে ছোট একটা ঘটনা ঘটেছে।’

সুলতানুল ইসলাম তারেকের অনুসারী স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম বলেন, ‘এখানে আজ আমাদের সুলতানুল ইসলাম তারেক সাহেবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। কিন্তু মেজর শরিফের অনুসারীরা ভাঙচুর করেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলা খুবই নিন্দনীয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনও ফিরে আসেনি। তারা ফিরে এলে ঘটনার ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যুবদলের পরিচয়ে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা আটক 

পাবনার কৃতি সন্তান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বৃহত্তর পাবনা জেলা সমিতির উদ্যোগে রাজশাহীতে দোয়া মাহফিল

রাসিকের গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত, নাগরিক সেবা নিশ্চিতে নির্দেশনা

সাইকেল-মশাল-হাতুড়ি ছেড়ে নৌকায় উঠলেন মঞ্জু-ইনু-মেননরা

রাজশাহীতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উদযাপন

চার মাস পর আদিব হত্যা মামলার রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

পুঠিয়ার বিলমাড়িয়া বাজারে তেলের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী জিআরপি থানায় কোচসহ ১২ খেলোয়াড় গ্রেপ্তার

নগরীতে মিথ্যা মামলা, হামলা ও ষড়যন্ত্রকারী রিনার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার