Thursday , 27 June 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হয়রানি কমাতে গণশুনানি করল রাজশাহী পাসপোর্ট ও ভিসা অফিস

প্রতিবেদক
সনি নিউজ
June 27, 2024 12:37 pm

নিজস্ব প্রতিবেদক: সমস্যা ও হয়রানি কমাতে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীতে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ অর্থবছরের নির্দেশনা অনুযায়ী এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কনফারেন্স রুমে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন।

এ সময় তিনি পাসপোর্ট ও ভিসার সমস্যায় ভুক্তভোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মাহবুবুর রহমান এবং পাসপোর্টের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন এমন ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন বলেন, জনগণের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া। তাই মাঠ পর্যায়ে ভুক্তভোগীদের সমস্যার কথা শুনেছি এবং সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তবে এখনো পাসপোর্ট ও ভিসা অফিসের সেবা প্রদানকারীদের জনবলের অভাব রয়েছে। এ জনবল বাড়লেই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আন্ত: আইন লঙ্ঘন: শূন্যরেখায় বৈদ্যুতিক পিলারে সার্চলাইট বসালো বিএসএফ

​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ

আ. লীগের গেরিলা প্রশিক্ষণের হটস্পট দিল্লি-গোপালগঞ্জ

সম্মেলনের দাওয়াতপত্রে নাম নেই, কী করবেন ফজলুর রহমান?

ছাত্র আন্দোলনে হত্যার তদন্ত শিগগির শুরু করবে জাতিসংঘ

শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সরকারী দলের হামলা! জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

নগরীতে দুই মাদক ব্যাবসায়ীসহ এক সেবনকারী গ্রেপ্তার

তানোরে উচ্চমাধ্যমিকে ফল বিপর্যয় দায় নিবে কে ?

রাজশাহীতে খামারিদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আলোচনা সভা

রাসিকের ২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত