বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছাত্র আন্দোলনে হত্যার তদন্ত শিগগির শুরু করবে জাতিসংঘ

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৪, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শিগগির তদন্ত শুরু করবে জাতিসংঘ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বুধবার (১৪ আগস্ট) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপের কথা জানান। জাগো নিউজ

পরে ফোনালাপের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে খুব শিগগির জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল তদন্ত শুরু করতে শিগগির বাংলাদেশ সফর করবে।

অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করায় ফলকার টুর্ক এবং দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান ড. ইউনূস।
টেলিফোনে আলাপকালে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার রক্ষা। প্রত্যেক নাগরিককে সুরক্ষা দেওয়া তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চলন্ত বাস থেকে ফেলে হত্যাকাণ্ড: মূলহোতা বাসচালক রুবেল গ্রেপ্তার

জমি বিক্রি করতে রাজি না হওয়াই কলেজ শিক্ষককে কুপিয়ে আহত

রাজশাহীর নিউমার্কেট কাঁচা বাজারে আগুন

রাজশাহীতে পূর্ণমন্ত্রী দাবিতে জোরালো আলোচনা, প্রত্যাশার কেন্দ্রে মিজানুর রহমান মিনু

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী পিয়া আটক

হরমুজ পার নিয়ে আশঙ্কা এখনো অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

সিএন্ডবি মোড় কেলেঙ্কারি: নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় তৃতীয় যুবক গ্রেপ্তার”

ওসমান হাদীর ওপর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজশাহী

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত