বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে নাগরিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৭, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

এক্টিভিস্ট ও পরিবেশ-আন্দোলন কর্মী বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এবং লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক নাদিম সিনা, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, ছাত্র ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগঠক তাসনুভা আমিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন ও সদস্য সচিব সামসুল আবেদীন ডন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা ও বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সহ-সভাপতি শামীম পারভেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৌভিক রেজা, ইতিহাস বিভাগের শিক্ষক ড. গোলাম সারোয়ার সুজন, জর্জকোর্ট রাজশাহীর আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, সাংস্কৃতিক কর্মী ওয়ালীউর রহমান বাবুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন আগ্রাসন শুধুমাত্র একটি রাষ্ট্রের ওপর হামলা নয়; এটি বিশ্ব মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। পরিকল্পিতভাবে সংকট সৃষ্টি করে নয়া-উপনিবেশবাদ কায়েমের মাধ্যমে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে শোষণ ও আধিপত্য বিস্তার করছে।

তারা অভিযোগ করেন, এমন আগ্রাসনের পরও জাতিসংঘসহ বিশ্ব মানবতার তথাকথিত রক্ষকরা নীরব ভূমিকা পালন করছে। ভেনেজুয়েলার পর কিউবা, মেক্সিকো, কলোম্বিয়া, গ্রিনল্যান্ড, ইরানসহ সম্ভাবনাময় বহু দেশে যুক্তরাষ্ট্র তার একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশও এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বাইরে নয়। বিশেষ করে পায়রা সমুদ্রবন্দর ও সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে আধিপত্য বিস্তারের চক্রান্ত চলছে।

সমাবেশে বক্তারা যুদ্ধ, অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ এবং ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। পাশাপাশি সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।

সমাবেশ শেষে নাগরিক সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মনিচত্ত্বর, গণকপাড়া হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আশুরা ঘিরে আরএমপির কড়াকড়ি, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ

The purpose of lorem ipsum is to create a natural looking.

আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নগর কমিটি ঘোষণা

সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, আসামি সোহেলের স্বীকারোক্তি

নগরীর শিরোইল কলোনিতে ঢিল আতঙ্কে রাতের ঘুম উড়ে গেছে স্থানীয়দের

সোনিয়ার স্ট্যাটাস নাকি তার গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সুনাম গেছে: রিজভী

সোনিয়ার স্ট্যাটাস নাকি তার গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সুনাম গেছে: রিজভী

ভারতীয় পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধের জন্য ওসিকে অনুরোধ আরডিএর

তানোরের ইউএনও নাঈমা খানের বিরুদ্ধে অপপ্রচার