রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৬, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের পাট আগেই চুকিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এখন শুধু আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ৪৩ বছর বয়সি ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক ব্যাট হাতে মোটেই ছন্দে নেই। তাই আইপিএল থেকে ধোনির অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

অবসরের গুঞ্জনের মধ্যেই কনটেন্ট ক্রিয়েটর রাজ শামানির পডকাস্টে হাজির হয়েছিলেন ধোনি। সেখানে অবধারিতভাবেই এসেছে তার অবসর গুঞ্জনের প্রসঙ্গ। অবসর নিয়ে নিজের সিদ্ধান্তের কথা অকপটে জানিয়ে দিয়ে ধোনি বলেন, ‘এখনই অবসর নিয়ে ভাবছি না। এখনও তো আইপিএল খেলছি। বিষয়টা খুব সাধারণভাবে নিচ্ছি।’

‘আমি তো এখন শুধু আইপিএলেই খেলি। এখন বয়স ৪৩, ২০২৫ আইপিএল শেষ হতে হতে ৪৪ হয়ে যাবে। তারপর হাতে ১০ মাস থাকবে সিদ্ধান্ত নেয়ার জন্য। খেলব কি না, ছাড়ব কি না—সেটা শরীর ঠিক করে দেবে, আমি না। সব মিলিয়ে এখনও একটা বছর সময় আছে’-যোগ করেন ভারতের ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।

ধোনির এই বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, যতদিন শরীর সায় দেবে ততদিন আইপিএল খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর তিনি।

ধোনি এখন ক্রিকেট নিয়ে অতটা সিরিয়াস নন, বরং সেই শৈশবের মতো চিন্তাহীনভাবে ক্রিকেট উপভোগ করাই এখন তার লক্ষ্য। তার ভাষায়, ‘আমি এখন আইপিএলটা উপভোগ করছি। স্কুলজীবনে যেভাবে রোজ বিকেলে খেলতে যেতাম, এখনো ঠিক তেমনই খেলছি। তখন রোজ ৪টায় কলোনির মাঠে খেলতাম। আবহাওয়া খারাপ থাকলে ফুটবল খেলতাম। আমি সেই সহজ-সরল আনন্দটা পেতে চাই। যদিও বলা সহজ, করা কঠিন।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক মেয়রের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্ব-পরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন যুবলীগ নেতা নাহান

রিপোর্টার নেবে সময় টিভি

রিপোর্টার নেবে সময় টিভি

তেলের উৎপাদন কমানোয় যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্কে নতুন টানাপোড়েন

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের

বিএসটিআই সনদ ছাড়াই পাইপ উৎপাদন, রাজশাহীতে কারখানাকে এক লাখ টাকা জরিমানা

Yellow Classic Car Looks Great.

Yellow Classic Car Looks Great.

থিম ওমর প্লাজার দখল যুদ্ধ: পলাতক এমপি ওমর ফারুকের ‘ক্ষমতার কারসাজি’ ফাঁস

রাজশাহীতে রাসেলস ভাইপারের কামড় খাওয়া সেই কৃষক এখন সুস্থ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃিতক সন্ধ্যা অনুষ্ঠিত