রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ

চালের চাহিদা বাড়ার অনুপাতে উৎপাদন বৃদ্ধির গতি কিছুটা পিছিয়ে আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

রোববার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। এসময় মন্ত্রী চালের চাহিদা যে গতিতে বাড়ছে, তার সঙ্গে তাল রেখে উৎপাদন বৃদ্ধির জন্য বিজ্ঞানী, সম্প্রসারণকর্মী ও কর্মকর্তাদের নির্দেশ দেন।

আব্দুর রাজ্জাক বলেন, প্রতিবছর জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চালের চাহিদাও বাড়ছে। কিন্তু চাহিদা বৃদ্ধির অনুপাতে চালের উৎপাদন বৃদ্ধির গতি কিছুটা পিছিয়ে আছে। আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেটাকে ধরে রাখতে হবে। প্রতিবছর যেন চাল আমদানি করতে না হয়, সেজন্য চালের চাহিদার গতির সঙ্গে তাল রেখে উৎপাদন বাড়াতে হবে।

দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে চালসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বৃহৎ ও সুনির্দিষ্ট কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে উৎপাদন বৃদ্ধির জন্য সবচেয়ে সম্ভাবনাময় হলো দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা। লবণাক্তসহিষ্ণু ফসলের জাত ও প্রযুক্তি আমাদের রয়েছে, সেখানে এসব জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ করতে হবে।

তিনি বলেন, প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে প্রকল্প এলাকার মানুষের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ফলে কী প্রভাব পড়েছে ও সার্বিক উৎপাদন কতটা বেড়েছে, তাও খতিয়ে দেখতে হবে। জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে বসে থাকলে হবে না। জাত ও প্রযুক্তি উদ্ভাবনের অনুপাতে মাঠে কৃষকের কাছে কতগুলো পৌঁছেছে, তাও বিবেচনায় নিতে হবে।

সভায় জানানো হয়, চলমান ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৭২টি প্রকল্পের অনুকূলে মোট চার হাজার ১৩৮ কোটি টাকা বরাদ্দ আছে। এ বছর সবচেয়ে বেশি বরাদ্দ আছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে যার পরিমাণ ৬৬০ কোটি টাকা।

সভাটি সঞ্চালনা করেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

৯ বছরে পা লাখলো নিউজ জি ২৪

মোটরসাইকেল আরোহীকে গাড়ি দিয়ে চাপা দেয়ার চেষ্টা, অবশেষে!

“আমি খুব করে বাঁচতে চেয়েছি: রাবি শিক্ষার্থীর চিরকুটের পাশে ঝুলন্ত দেহ

নগরীর চন্দ্রিমা থানায় ৩ ছিনতাইকারী গ্রেফতার: জেল হাজতে প্রেরণ

হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতিসহ আটক ১৩

জল্পনা-কল্পনার অবসান: ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ নিল জামায়াতের এমপিরা

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান অব্যাহত

মারা গেলেন ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব

রাজশাহীতে মোটরসাইকেল, সিএনজি সংঘর্ষে ভাঙরি ব্যবসায়ী নিহত: আহত ২