রবিবার , ২৩ জুন ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে শিশু ধর্ষণের চেষ্টায় লম্পট ফয়সাল গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২৩, ২০২৪ ৯:২৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ফয়সাল (২০) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার দিবাগত রাত (২৩ জুন) দেড়টার দিকে পুঠিয়া থানায় ফুলবাড়ি
দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফায়সাল পুঠিয়া রামজীবনপুর এলাকার তরিকুলের ছেলে।
র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, পুঠিয়া থানায় গত ২০ জনু নারী-শিশু নির্যাতন আইনে ফায়সালের বিরুদ্ধে একটি মামালা হয়। মামলা নম্বর-১৭।
গোপন তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রাজশাহী জেলার পুঠিয়া থানার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে লম্পট ফায়সালকে
গ্রেফতার করে।

র‍্যাব আরও জানায়, গত ২০ জুন সকাল সাড়ে ১০টার দিকে ভিকটিম জান্নাতুল জেসি (০৬) বাড়ির পাশে খেলা করছিল। এসময় লম্পট ফয়সাল (২০) পুঠিয়া থানাধীন রামজীবনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ভিতর কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে।
পরে ভিকটিমের মা বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। শনিবার ২৩ জুন দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ি এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধর্ষনের চেষ্টা মামলার এজাহারনামীয় একমাত্র আসামীকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রধান বিচারপতির প্রতি ইমরানের আহ্বান

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

বহিষ্কারের পর নিজদলীয় নেতার নামে মামলা করল বিএনপি

রাজশাহীতে গৃহবধূ রিয়ার রহস্যজনক মৃত্যু: যৌতুক, নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই চালকসহ নিহত দুই

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বঙ্গে নিষিদ্ধদ্য কেরালা স্টোরি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি’ র নোটিশ