রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সভাপতি কালামের মুক্তির দাবি, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
মার্চ ১৬, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী ট্রাক মালিক সমিতি ও জেলা ফার্টিলাইজার এসোসিয়েশন যৌথভাবে রোববার (১৬ মার্চ) দুপুর ২ টায় মহানগরীর একটি রেস্তোরায় এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এতে, রাজশাহী বিএডিসি ডিলার এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হাসনাইন লিখিত বক্তব্য পেশ করেন, যেখানে তিনি ট্রাক মালিক সমিতি ও ফার্টিলাইজার এসোসিয়েশনের রাজশাহী জেলা সভাপতি আবুল কালামের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

মাহফুজুল হাসনাইন বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনও বিদ্যমান। একদিকে যেখানে আমরা জনগণের জন্য কাজ করছি, অন্যদিকে সন্ত্রাসী শক্তির লোকজন আমাদের জনপ্রিয় নেতা আবুল কালামকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”

তিনি আরও বলেন, “এটি স্পষ্ট ষড়যন্ত্র, যেখানে পেশাদার পুলিশ সদস্যরা মিথ্যা অভিযোগের ভিত্তিতে আবুল কালামকে ফাঁসানোর চেষ্টা করছেন। বিশেষ করে বোয়ালিয়া থানা সাবেক ওসি মেহেদী মাসুদ প্রাথমিক তথ্য বিবরণীতে ৭৪ জনের নাম এজাহারবহির্ভূতভাবে অন্তর্ভুক্ত করেছেন, যা একেবারে উদ্দেশ্যপ্রণোদিত এবং ফ্যাসিস্ট মানসিকতার বহিঃপ্রকাশ।”

তিনি অভিযোগ করেন, “মামলার বাদি ওসামা বিন ইকবাল মিথ্যা তথ্য দিয়ে আবুল কালামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই ব্যক্তির নামে অভিযোগ প্রত্যাহার করে তারা রাজশাহী জেলা নোটারি পাবলিক কার্যালয়ে একটি এফিডেভিট দাখিল করেছেন, যা বোয়ালিয়া থানা ও আরএমপির পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়েছে।”

মাহফুজুল হাসনাইন আরও যোগ করেন, “তবুও আবুল কালামকে আটক করা হয়, যা আইন অবমাননার শামিল। এতে রাজশাহী অঞ্চলের ট্রাক পরিবহণ ও কৃষিক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।”

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, পুলিশ বিভাগকে এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁরা আবুল কালামের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বলেন, “রাজশাহী জেলা প্রশাসক ও আরএমপি পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে পরবর্তীতে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে।”

এদিকে, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফার্টিলাইজার এসোসিয়েশনের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সরদার, বিএডিসি ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন, রাজশাহী ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি তোজাম্মল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সড়ক সম্পাদক বারী উল আলম, দপ্তর সম্পাদক শামসুজ্জোহা মিলন, বিসিআইসি সার ডিলার আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ একজোট হয়ে দাবি করেছেন, অবিলম্বে আবুল কালামের মুক্তি নিশ্চিত করা হোক এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, যাতে রাজশাহীর পরিবহন ও কৃষিক্ষেত্রে স্বাভাবিক অবস্থা বজায় রাখা সম্ভব হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

we are able to create beautifull and amazing things

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতার দাবি

ক্যাথরিনের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

রাজশাহীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, দুই নেতা বহিষ্কৃত

রাজশাহী নগরীতে গাঁজা ও ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এবার ঘরে বসে দেখা যাবে আমিরের ‘লাল সিং চাড্ডা’

রাজশাহীতে সেই অবরুদ্ধ আ. লীগ নেতাকে বাবার জিম্মায় ছাড়লো পুলিশ

রাজশাহীতে স্কুল ছাত্রদের যৌন নিপিড়ীন করে ভিডিও ধারণ করতেন শিক্ষক: তথ্য দিল গুগল!

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ