শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এক শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আহত ছাত্রীর নাম মোসা. লিজা আক্তার। তিনি রাবির ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রহমতুন্নেসা হলের আবাসিক ছাত্রী। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে লিজা আক্তার ক্যাম্পাস থেকে হলের দিকে ফিরছিলেন। তাপসী রাবেয়া হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস বলেন, ‘বিকেল পাঁচটার দিকে আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষার পর তার পায়ের একটি অংশ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে অর্থোপেডিকস ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং আজ রাতেই তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাম্পাস থেকে হলে ফেরার পথে আমাদের এক শিক্ষকের ব্যক্তিগত গাড়ির সঙ্গে ওই শিক্ষার্থীর দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে এক্স-রে রিপোর্টে পায়ের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ক্ষমতার ঘ্রাণ পাচ্ছে ইমরানের পিটিআই

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি

রাজশাহীতে উচ্ছেদ আতঙ্ক: চার দশকের বসতি ভাঙায় ৭৫০ পরিবার গৃহহীন হওয়ার শঙ্কা

রাজশাহীতে দুইজন টিকেট কালোবাজারিকে ধরেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া অভিযোগ

রাজনৈতিক পালাবদল: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত?

ট্রেনে কাটা লাশ গ্রহণ করেননি পিতা, দাফন করলেন সহপাঠীরা!

নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

ভাঙা রেললাইনে ট্রেন চলাচল: রাজশাহীর মোহনপুরে পুনরায় উদ্বেগ

রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি আটক