শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩০, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের  প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে তিনি মসজিদটির দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন। এ সময় রাসিক প্রশাসক মসজিদ নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।
পরে তিনি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান সহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কাজীহাটা নতুন জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার (শাহিন), মসজিদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শরিফুর রহমান, ডা: হাবিবুল্লাহ সরকার, রবিউল আলম, সহ-সভাপতি মোঃ আকবর আলী, মোঃ সাদিকুল ইসলাম (বাবলু), মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক খন্দকার তাজুল ইসলাম (তাজু), সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, মোঃ আব্দুল হামিদ (রতন), কোষাধ্যক্ষ মোঃ মাহবুব আলম খান, দপ্তর সম্পাদক মোঃ হাসিবুল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন