মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইলন মাস্কের শান্তি প্রস্তাবে কঠোর প্রতিক্রিয়া জেলেনস্কির

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৪, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

ইউক্রেন যুদ্ধের অবসানে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক যে শান্তি প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইলনের প্রস্তাবটি বিবেচনা করার জন্য ইউক্রেনীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরটি জানিয়েছে, এ বিষয়ে টুইটারে একটি জনমত জরিপও চালাচ্ছেন জেলেনস্কি। সোমবার (৩ অক্টোবর) এক টুইটার পোস্টে নিজের অনুসারীদের উদ্দেশে তিনি প্রশ্ন রেখেছেন: কোন ইলনকে তারা বেশি পছন্দ করেন, যিনি ইউক্রেনের পক্ষে নাকি যিনি রাশিয়ার পক্ষে। তবে জরিপে বেশির ভাগ উত্তরদাতাই ইলনের প্রথম অবস্থানের সমর্থন করছেন।

গত সপ্তাহে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে এক অভিনব পরিকল্পনার কথা জানান মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এক টুইটবার্তায় ইলন বলেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে, সেসব অঞ্চলে আবারও গণভোট আয়োজন করা হোক।

‘যেহেতু পশ্চিমারা রাশিয়ার অধীন অনুষ্ঠিত গণভোটের ফলাফল মানছে না, তাই এবার সেটি করা হবে জাতিসংঘের অধীন। এতে ওই এলাকার মানুষই স্বাধীনভাবে বেছে নিতে পারবে যে তারা রাশিয়ার সঙ্গে যাবে না ইউক্রেনের সঙ্গে। ভোটে হারলে রাশিয়া তার সেনা সরিয়ে নেবে।’

ইলনের এ প্রস্তাব নিয়ে কয়েক দিন ধরে বিতর্কে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি থেকে শুরু করে সেই বিতর্কে অংশ নিয়েছে দেশটির পার্লামেন্টও। প্রেসিডেন্ট জেলেনস্কি এক পাল্টা টুইটে সবার কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা কোন ইলন মাস্ককে পছন্দ করেন? যে ইলন মাস্ক ইউক্রেনকে সমর্থন করে নাকি যে ইলন মাস্ক রাশিয়াকে সমর্থন করে।

জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, শান্তি শুধু তখনই সম্ভব, যখন রাশিয়া ক্রিমিয়াসহ ইউক্রেনের সব অঞ্চল ফিরিয়ে দেবে, রাশিয়ার সেনাবাহিনী বিলুপ্ত করা হবে, তার সব পরমাণু বোমা ধ্বংস করা হবে এবং যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার বিচার হবে। জার্মানিতে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতও ইলন মাস্কের প্রস্তাবের সমালোচনা করেন।

শুধু ইউক্রেনই নয়, ইউরোপীয় নেতারাও মাস্ককে ভর্ৎসনা করতে ছাড়েননি। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা টুইটারে বলেন, কেউ যদি ইলন মাস্কের টেসলার চাকা খুলে নিয়ে যায়, তাহলে সে ওই চাকার বৈধ মালিক হয়ে যায় না।

তবে এসব খুব একটা গায়ে মাখছেন না ইলন। সমালোচনার জবাব দিয়ে পাল্টা এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমার মতামত কার পছন্দ হলো না-হলো তা নিয়ে ভাবছি না। আমার এই পরিকল্পনা লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে পারে। দোনবাস ও ক্রিমিয়ার মানুষেরই উচিত ঠিক করা তারা কার সঙ্গে থাকবে।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বাঘায় অস্ত্র ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রামেকে মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা: সেনাসদস্যকে মারধরের অভিযোগ, উল্টো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

how did the classical Latin become so incoherent?

রাজশাহীতে ১২২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

পশ্চিমাঞ্চল রেলের জিএমকে স্মারকলিপি দিতে গিয়ে জমায়াত খানের সাথে বাদানুবাদ

রাজশাহীতে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের হাতে ধোলাই”

রাজশাহীতে মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল