বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
sonynews
জুন ১১, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহ-মখদুম থানার নওদাপাড়া এলাকার একটি বসতবাড়ি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ মামুন।

বৃহস্পতিবার নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে মোঃ মামুন বলেন, তিনি ২০২৪ সালের ১৭ মে নওদাপাড়া (জিয়া পার্কের উত্তর ভাড়ালিপাড়া মোড়) এলাকায় বাড়িসহ সাড়ে ৩ কাঠা জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত ৯ জুন রাত সাড়ে ৮টার দিকে বিএনপির ১৭ নং ওয়ার্ড (পূর্ব) সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ হারানের নেতৃত্বে কয়েকজন তার বাড়ির তালা ভেঙে প্রবেশ করেন বলে তিনি অভিযোগ করেন।
তার দাবি, পরদিন ওই বাড়িতে আবির নামে এক পুলিশ সদস্যকে বসবাসের জন্য উঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই পুলিশ সদস্য পরিবারসহ সেখানে বসবাস করছেন। বাড়ির ভেতরে তার আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল থাকলেও তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মামুন আরও বলেন, তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এমএলএসএস পদে কর্মরত| জীবনের সঞ্চয়, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে বাড়িটি ক্রয় করেন। বর্তমানে বাড়ির দখল হারিয়ে তিনি পরিবারসহ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে আইনি প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ দেন। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির ১৭ নং ওয়ার্ড (পূর্ব) সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ হারান বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে মামুন ওই বাড়িতে ছিলেন না। এলাকাবাসী বাড়িটি দেখভাল করছিল। পরে পুলিশ সদস্য আবির বাড়িটি পরিষ্কার করে সেখানে ওঠেন। আমি মামুনকে ফোন করে ডেকেছিলাম। পরে তিনি ও তার স্ত্রী আমার কাছে এলে আমি তাদের আইনি প্রক্রিয়ায় বাড়ি ফেরত নেওয়ার পরামর্শ দিয়েছি।
একই ওয়ার্ডের স্বেচ্ছসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ জামাল বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমি মামুনকে চিনি না।
অভিযোগে নাম থাকা যুবদল নেতা মোঃ লিটন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সভাপতি মামুন অর-রশিদ বলেন, চাঁদাবাজ, দখলবাজ-সহ আমি সবসময় সকল অন্যায়ের বিপক্ষে।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, শাহ-মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বাড়ি দখলের অভিযোগে মামুনের স্ত্রী রুমা আক্তার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

ইতিহাসে বিচারের মুখোমুখি হওয়া রাষ্ট্রপ্রধানরা

২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

নগরীতে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ১২’শ হাফেজদের মাঝে ঈদ শুভেচ্ছা ভাতা প্রদান

মিনুর ছোঁয়ায় গড়ে উঠেছিল স্বপ্ননগরী রাজশাহী, কথিত উন্নয়নে ধ্বংস বিনোদন কেন্দ্রগুলো

ভাষা শহীদদের স্মরণে রাজশাহী সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি

৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত!

মাদক ও অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মিলনের

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে যে আহ্বান জানালেন মামুনুল হক

মিষ্টি খেয়ে ট্রাকে উঠলেন লাঙ্গলের প্রার্থী