বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মালয়েশিয়া মাতাতে যাচ্ছেন একঝাঁক বাংলাদেশি শিল্পী

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২০, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
মালয়েশিয়া মাতাতে যাচ্ছেন একঝাঁক বাংলাদেশি শিল্পী

অনলাইন ডেস্ক: সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন টিউলিপ ও জয়া এন্টারটেইনমেন্টের কর্ণধার মোহাম্মদ আলমগীর আহমেদ। এ আয়োজক জানান, কনসার্টে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পি মনির খান, আঁখি আলমগীর ক্লোজআপ ওয়ান শিল্পী সালমা ও সৈয়দ অমি।

এ ছাড়া অনুষ্ঠানে আরও থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা আঁচল, উপস্থাপিকা হেমাসহ একঝাঁক নৃত্যশিল্পী। কনসার্টটি ঘিরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানটি ঘিরে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কনসার্টে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক ডিজিটাল সাউন্ডসিস্টেম, থাকছে লেজার লাইটিং। কুয়ালালামপুর ও এর আশপাশের বাংলাদেশি-অধ্যুষিত দোকান ও বিপণিবিতানগুলোতে শোভা পাচ্ছে কনসার্টের দৃষ্টিনন্দন রং-বেরঙের পোস্টার ও ব্যানার।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শিল্পী মনির খান, আঁখি আলমগীর ও সালমা তুমুল জনপ্রিয়। বাকি শিল্পীরাও প্রবাসীদের কাছে বেশ পরিচিত। এ কারণে কনসার্ট ঘিরে তাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানান আয়োজকরা।

কনসার্টের সর্বনিম্ন টিকিটমূল্য ধরা হয়েছে ৫০ রিঙ্গিত। আর সর্বোচ্চ ১০০ রিঙ্গিত। ভিআইপিদের জন্য অন রিকোয়েস্টে টিকিটের ব্যবস্থাও রয়েছে।

আয়োজক মোহাম্মদ আলমগীর আহমেদ বলেন, এখানে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে তাদের এ আয়োজন। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

রাজশাহীতে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

রাজশাহীতে মাদক মাফিয়া শ্যামলীর ভয়ংকর অপরাধ জগৎ:ভিডিও

রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে চারজন নিখোঁজ

দুর্নীতি করে থাকলে বিচার মাথা পেতে নেব: মতিউরের স্ত্রী লাকী

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

ইসলামী ব্যাংককে এস আলমের প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজধানী সহ সারা দেশে মাংস সরবরাহ: ৩৭টি রোগাক্রান্ত ঘোড়া ও বিপুল মাংস জব্দ