শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মক্কার অদূরে গায়িকাকে দিয়ে নাচ-গান, ক্ষুব্ধ মুসল্লিরা

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৬, ২০২৫ ৫:৪২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: মক্কার জেদ্দায় একটি কনসার্টে গান গেয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কনসার্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা।

গত সপ্তাহে জেদ্দায় ‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’ প্রতিযোগিতা উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই কনসার্টটি সৌদির ভিশন ২০৩০ এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র আনতে কাজ করছে। ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।

জেনিফার লোপেজের কনসার্টের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মক্কার এত কাছে মার্কিন গায়িকার কনসার্টকে অনেকে ‘লজ্জাজনক’ এবং ‘সরাসরি ইসলামকে অপমান’ হিসেবে অভিহিত করেছেন।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে একজন লিখেছেন, ‘মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এ ধরনের একটি পপ কনসার্ট আয়োজন অত্যন্ত অসম্মানজনক। সৌদিকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের পবিত্রতম স্থানের দায়িত্বে আছে তারা।’

এর আগে গত বছরের ডিসেম্বরে এলি সাব ফ্যাশন শোর অংশ হিসেবে রিয়াদে গান পরিবেশন করেছিলেন জেনিফার লোপেজ। ওই সময়ও এ নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু সৌদি সরকার প্রিন্স সালমানের ভিশন -৩০ কে কার্যকর করতে এসব কিছুর সাফাই গাইছে।

বিদেশিদের দিয়ে কনসার্টের পাশাপাশি, চলচিত্র উৎসব এবং বিভিন্ন খেলার ইভেন্টও আয়োজন করেছে সৌদি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তানোরে চা বিক্রেতার মেয়ে মেডিকেলে চান্স পেলেও অর্থাভাবে অনিশ্চিত স্বপ্ন

রাজশাহী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রাসিক মেয়র লিটন পুনরায় নির্বাচিত হওয়ায় তিন শিশুর শুভেচ্ছা

সালমানের নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নেপথ্যে কী?

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

বাঘায় ৭টি ভেজাল গুড় কারখানায় অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও নগদ অর্থসহ স্বামী-স্ত্রী গ্রেফতার