মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহীর উপ-কর কমিশনার আটক

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৪, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

এসএম বিশাল: ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কর অফিসে অভিযান চালায় দুদক। এসময় ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। দুদকের এ কর্মকর্তা আরো বলেন, আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে।

এদিকে, রাজশাহীতে কর অফিসে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের উপর হামলা চালানো হয়। কর ভবনের উপ করকমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে দুদক অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীরা দরজা ভেঙে বাধা প্রদানের চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে হামলা ও ধস্তাধস্তি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে একটি টিম রাজশাহী সার্কেল ১৩ এর উপ করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এসময় মহিবুলের ইসলাম ভুঁইয়া চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে কর অফিসের কর্মচারীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুদকের ওপর হামলা করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় কর ভবনে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। খবর পেয়ে  রাজপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, রাজশাহী কর অঞ্চলের উপ কর কমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়া অভিযোগ করে বলেন, ডাক্তার ফাতেমা সিদ্দিকিয়া ২৬ কোটি টাকার সম্পদ গোপন করেছেন। এটি নিয়ে কাজ করতে গেলে তিনি আমাকে ফাঁসিয়েছেন। তিনি দশ লাখ টাকা নিয়ে এসে আমাকে সাজানো অভিযানে আটক করে নিয়েছেন। দুদক আমাকে মারধর করেছে বলেও তিনি অভিযোগ করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বদলি-পদায়নে ডিও লেটার দেওয়া বিধিমালা অনুযায়ী অপরাধ: জনপ্রশাসন মন্ত্রণালয়

রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ

বাঘায় বিয়ের ১১ দিন পর গৃহবধূর আত্মহত্যা

মহাসড়কের মাঝে অবৈধ আড়ত, ঘটছে দুর্ঘটনা হচ্ছে যানজট

মহাসড়কের মাঝে অবৈধ আড়ত, ঘটছে দুর্ঘটনা হচ্ছে যানজট

রাজশাহী রেলওয়ের মেইন লাইনে দুর্বৃত্তের আগুন

মা–বাবার সঙ্গে কথা বলতে বলতেই নাট্যনির্মাতার মৃত্যু, দাফন সম্পন্ন

রাজশাহীতে ভুয়া ম্যাজিস্ট্রেটের ভয়ভীতি: বন কর্মকর্তার তথ্য প্রদান প্রশ্নবিদ্ধ

রাজশাহীতে ২৬ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহীর উপ-কর কমিশনার আটক

টাকার ব্যাগ নিয়ে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তার বাসায় আ.লীগ নেতা লিমন!