Wednesday , 15 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি অভিযানে নারী সহ ৬ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
April 15, 2026 2:51 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী, কর্ণহার, বেলপুকুর, রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নারীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ককরেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর কর্ণহার থানার স্বরমংলা (কুমড়াপুকুর আদর্শগ্রাম) গ্রামের মো: আ: রাজ্জাকের ছেলে মো: মাহাবুব হক (৩৬),কাটাখালী থানার মাহেন্দ্রা (জায়গীর) গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: সুমন আলী (৩২), রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে মো: হামিম (২১), একই এলাকার হেলালের ছেলে মো: মিম (২০),পবা থানার চৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মো: আহসানের মেয়ে মোসা: সুমি আক্তার বিথী (২৫) এবং একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মো: সাগর আলী (৫০)।

গত ১২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কর্ণহার থানার স্বরমংলা এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ১৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বেলপুকুর থানার মাহেন্দ্রা কদমতলা এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে একই তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হামিম ও মিমকে গ্রেপ্তার করা হয়।

একই তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে পবা থানার চৌবাড়িয়া মধ্যপাড়া এলাকায় সুমি আক্তার বিথী ও রেজাউল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আটক আসামি সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে সাগর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ৬ কেজি ২শ ৫০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা এবং ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭শ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মিমের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জুলাই ও আগস্ট ছিল হৃদয় স্পর্শ স্মৃতির ঘটনা – ইউএনও

মেজর সিনহা হত্যার রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে কার্যকর চায় এক্স-ফোর্সেস

র‍্যাবের অভিযানে রাজশাহীতে ২১ চাঁদাবাজ গ্রেফতার

রাজধানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত, আহত ৫

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের

সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ!

৪৪ বছর পর হাসপাতালে অস্ত্রোপচার চালু

৪৪ বছর পর হাসপাতালে অস্ত্রোপচার চালু

ইরানের সব ড্রোন ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে

অবশেষে বদলি করা হলো রাজশাহী পাসপোর্ট অফিসের উপ পরিচালক রোজী খন্দকারকে

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার