মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ!

প্রতিবেদক
sonynews
জুলাই ২৯, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চুয়াডাঙ্গার সহকারী জজ মো. দোলন হাসান। আজ (রোববার, ২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে দোলন হাসান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে চুয়াডাঙ্গার সহকারী জজ দোলন হাসানের সাথে প্রেমের সম্পর্কে জড়ান ২৫ বছর বয়সী ভুক্তভোগী তরুণী। মন দেয়া নেয়ার এক পর্যায়ে বিয়ের আশ্বাসে মিরপুরের শেওড়াপাড়ার বর্ডার বাজার এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন তারা। এরপর ২০২৩ সাল থেকে গত তিন বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের মাঝে।
এরপর বিয়ের জন্য চাপ দিলে চলতি বছরের ১২ এপ্রিল থেকে তরুণীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বিচারক দোলন। কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর দ্বারস্থ হন ভুক্তভোগী তরুণী। পরে মামলার এজাহার হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করেন আদালত।

রোববার জামিন শুনানি শেষে আদালত সহকারী জজ মো. দোলন হোসেনকে জামিন দিয়েছেন। আসামিকে জামিন দেয়ার ক্ষোভ জানায় ভুক্তভোগীর আইনজীবী এবিএম সিদ্দিকী। বলেন, ‘বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করা হয়। বিয়ে না করায় আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুইজন টিকেট কালোবাজারিকে ধরেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া অভিযোগ

ভারতের গেল ইলিশের প্রথম চালান দুর্গাপূজা উপলক্ষে

হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই যুবলীগ নেতা নওগাঁয় গ্রেপ্তার

হুন্ডি সিন্ডিকেটের প্রধান রাজশাহীর মুকুল ধরা পড়েছেন কক্সবাজারে

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিএনপি নেতা নাসিরের সমর্থনে বর্ণাঢ্য র‌্যালি

যশোর সীমান্তে ৮ কোটি টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক

সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মতিহার থানা জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, নেতৃত্বে ঐক্যের বার্তা

পত্রিকা বিক্রেতা খুকির মৃত্যুতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের শোক