রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২৮, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে রোববার (২৮ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর আগের দিন শনিবার (২৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রোববার রাজশাহীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, রোববার সকালে রাজশাহীর তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে। বেলা ২টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর বেলা ৩টায় তা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
রোববার রাজশাহীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। তার নাম দিলীপ বিশ্বাস (৩৫)। সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি জেলার পবা উপজেলার দামকুড়া থানার কাদিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, দিলীপ বিশ্বাস একদম সুস্থ-স্বাভাবিক মানুষ ছিলেন। সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়। তাই তারা ধারণা করছেন, বৈশাখের এই প্রচণ্ড গরমে হিট স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল বাশার গণমাধ্যমকে জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দিলীপ বিশ্বাসের মা-বাবার সঙ্গে কথা বলেন। তারা বলেছেন, হিট স্ট্রোক করেই তাদের ছেলের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশের শেষকৃত্যের জন্য অনুমতি দেওয়া হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তানোরে তদন্ত কমিটির সামনে শিক্ষকদের বাকবিতন্ডা

রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল আড়াই ঘন্টা বন্ধ ছিলো

ডিসিদের ২৫ দফা নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

The Best Coding Advice I Was Ever Given copy

রাবির ভর্তি পরীক্ষা: ৩ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল, ৫টিতে অতিরিক্ত কোচ

মিনুর ছোঁয়ায় গড়ে উঠেছিল স্বপ্ননগরী রাজশাহী, কথিত উন্নয়নে ধ্বংস বিনোদন কেন্দ্রগুলো

রিকশাচালক প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে—অভিযোগ বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের

রাজশাহীতে নারীকে প্রকাশ্যে পিটিয়ে জখম, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়া কমিয়ে দিলে কী ঘটতে পারে?

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়া কমিয়ে দিলে কী ঘটতে পারে?