বুধবার , ১৭ জুন ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন: রাজশাহীতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ফুল প্যানেল বিজয়ী

প্রতিবেদক
sonynews
জুন ১৭, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট সদর কমিটির রাজশাহী শ্রমিক প্রতিনিধি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের পুরো প্যানেল বিজয়ী হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত এ ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২২ জন। এর মধ্যে ৪৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচনে পরিচালক পদে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের প্রার্থী এস এম সাইফুল ইসলাম ‘আম’ প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। একই প্যানেলের শরীফ উদ্দিন প্রামাণিক ‘মই’ প্রতীকে ৩৭৫ ভোট এবং সৈকত আহম্মেদ ‘মাছ’ প্রতীকে ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হন।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী আমানউল্লাহ ‘ছাতা’ প্রতীক নিয়ে ১৬৩ ভোট লাভ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কল্যাণ ট্রাস্টের এ নির্বাচনে প্রতিটি ভোটার তিনটি করে ভোট দেওয়ার সুযোগ পান। নির্বাচিত তিনজন পরিচালক পরবর্তীতে নিজেদের মধ্য থেকে একজনকে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব প্রদানের জন্য মনোনীত করবেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা এ বিজয়কে রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

গাজার মুসলমানদের সমর্থনে বলিউড অভিনেত্রীর পোস্ট

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

বস্তির ভবিষ্যৎ রক্ষায় যুবদের প্রতিবাদ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা”

রাজশাহী নগরীতে চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন, মেয়র লিটন

বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি কথা বলছেন, মেয়র লিটন