Tuesday , 17 June 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গাজার মুসলমানদের সমর্থনে বলিউড অভিনেত্রীর পোস্ট

প্রতিবেদক
sonynews
June 17, 2025 10:57 am

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ফিলিস্তিনে প্রতিনিয়ত বোমা বিস্ফোরণ করছে ইসরাইল। বেশি হামলা হচ্ছে ফিলিস্তিনের গাজায়। গত ২০ মাসে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে অন্তত ৫৫,৩৬২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু, নারী ও বয়স্ক মানুষ।

এই ঘটনাগুলো গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে, যেখানে নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসা—সবকিছুরই চরম সংকট বিরাজ করছে।

গাজার মুসলমানদের সমর্থনে সংহতি প্রকাশ করে ১৮ জুন বুধবার মুম্বাইয়ের আজাদ ময়দানে সিপিআই, সিপিআই (এমএল), সমাজবাদী পার্টিসহ কয়েকটি সংগঠন সমাবেশের আয়োজন করেছে।

সেই সমাবেশে যোগ দেওয়ার আহবান জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে সমাবেশের পোস্টার শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

স্বরার এই পোস্টার শেয়ারের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে ট্রোল করছেন। কেউ কেউ স্বরাকে পহেলগাঁও ও অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়েছেন।

একজন লিখেছেন, পহেলগাঁওয়ের জন্য তো এসব করেননি।

আরেকজন লিখেছেন, পহেলগাঁও, বাংলাদেশি হিন্দু, সিরিয়ায় খ্রিস্টান, সুদানে খ্রিস্টান, পাকিস্তানে হিন্দুরা, খ্রিস্টান ছাড়া, এটি কেবল এটি নিয়ে উদ্বিগ্ন।

একজন লিখেছেন, ‘প্যালেস্তাইনে যান’।

অন্য একজন লিখেছেন, ‘কেন আপনি সবসময় একই পক্ষের জন্য প্রতিবাদ করেন?

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী: বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে এনবিআইইউ প্রক্টরের হুমকি, কল রেকর্ড ফাঁস

ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ : রুয়েটের আবাসিক হল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরির্তন

সর্বক্ষেত্রে ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে রেললাইন অবরোধ করলেন রাবি শিক্ষার্থীরা

বাংলাদেশের স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, নতুন সদস্য পদ প্রাপ্তির সুযোগ রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’, পরে বিশেষ সহকারী জানালেন ‘স্ট্যাটাসটি ব্যক্তিগত’

আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন

রুয়েটের দায়িত্বপ্রাপ্ত ভিসির কর্মস্থল ত্যাগ ও অফিস আদেশের যথাযথ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন

মক্কার অদূরে গায়িকাকে দিয়ে নাচ-গান, ক্ষুব্ধ মুসল্লিরা