Saturday , 11 May 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের দায়িত্বপ্রাপ্ত ভিসির কর্মস্থল ত্যাগ ও অফিস আদেশের যথাযথ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন

প্রতিবেদক
সনি নিউজ
May 11, 2024 6:10 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসির অনুপস্থিতিতে দৈনিনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত ভিসির কর্মস্থল ত্যাগ ও এ সংক্রান্ত অফিস আদেশের যথাযথ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

গত ৭ মে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ঢাকায় আইইবি কনভেনশনসহ একাধিক কর্মসূচিতে যোগদানের জন্য ৯ মে থেকে ১১ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। তাই তার অনুপস্থিতকালীন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর কামরুজ্জামান রিপন রুয়েটের দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করবেন বলে এই অফিসে আদেশে উল্লেখ করা হয়েছে। এদিকে এরই মধ্যে শুক্রবার (১০ মে) তারিখে ঢাকায় এক কর্মসূচিতে ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের সাথে দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত ভিসি কামরুজ্জামান রিপনকে দেখা গেছে। এ সংক্রান্ত ছবি সামাজিক মাধ্যমেও শেয়ার করেছেন অনেকে। রুয়েট সংশ্লিষ্টরা বলছেন, দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত ভিসির দায়িত্বে বহাল থাকা অবস্থায় কর্মত্যাগ করা অযৌক্তিক ও বেআইনি। যদিও কামরুজ্জামান রিপন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ১০ মে তারিখে ঢাকায় ওই কর্মসূচিতে ছিলাম। তবে ওই সময়ে আমি দায়িত্বপ্রাপ্ত ভিসি ছিলাম না। আগের দিন ৯ মে পর্যন্ত আমি দায়িত্বপ্রাপ্ত ভিসি ছিলাম। আমার পরে যন্ত্রকৌশল অনুষদের ডীন রোকনুজ্জামান রানা দুই দিনের জন্য দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত ভিসির দায়িত্বে আছেন।

একই কথা বলেছেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও বর্তমান দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত ভিসি রোকনুজ্জামান রানা। তবে রোকনুজ্জামান রানা দায়িত্বে থাকা অবস্থায় শনিবারই (১১ মে) কর্মস্থল ত্যাগ করে কুষ্টিয়া চলে গেছেন। রোকনুজ্জামান রানা জানিয়েছেন, আমি রেজিস্টারকে বলে কুষ্টিয়া এসেছি। কারণ আমি হজে যাবো, তাই টিকা নেওয়ার জন্য কুষ্টিয়া এসেছি।
এখন প্রশ্ন উঠেছে এসব অফিস আদেশ কখন কিভাবে হলো এবং সংশ্লিষ্টরা কিভাবে পেলেন। ৮ মে বুধবার অফিস খোলা থাকলেও সেদিন অফিস আদেশ করা হয়নি। এরপর ৯ ও ১০ মে সাপ্তাহিক ছুটি। যন্ত্রকৌশল অনুষদের ডীন ও দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত ভিসি রোকনুজ্জামান রানা শনিবার (১০ মে) হোয়াটসঅ্যাপে অফিস আদেশ পেয়েছেন বলে জানিয়েছেন। আর ভিসি স্যার রোববার (১২ মে) অফিস করবেন।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহম্মদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিভিন্ন বিষয়ে মাঝে মধ্যে ব্যাকডেইটে অফিস আদেশ করেন এবং যথাসময়ে বিভাগীয় প্রধানেরা তা হাতে পাননা। ফলে দাফতরিক কাজে ব্যাঘাত ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহম্মদ বলেন, যথাসময়েই অফিস আদেশ হয়েছে।

এব্যাপারে জানতে রুয়েটের ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলমকে ফোন দিলে তাকে পাওয়া যায়নি ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন