বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর যুবদলের ৬ নেতাকে অব্যাহতি, ৯ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব

প্রতিবেদক
sonynews
জুলাই ১৬, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগর শাখার কমিটিতে সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। বিএনপিতে পদায়িত হওয়ায় মহানগর যুবদলের ছয় যুগ্ম আহ্বায়ককে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নয়জন সদস্যকে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপিতে পদায়িত হওয়ায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল আমিন বাবুল, মো. নাসিম খান, ফাইজুল হক ফাহি, সালামগীর হোসেন, আল মামুন বাবু এবং মো. জামিনুর রহমানকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে মহানগর যুবদলের সদস্য মো. আক্তাকুল হাসান অপু, মাসুদুল হক মুঠা মোমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রবি, শাহিন আকতার সাঈদ এবং নাফিজ ইমতিয়াজ ড্যানিকে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমএস এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মেজর জেনারেল (অব:) শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

না.গঞ্জ থেকে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়া অভিযুক্ত চাচি গ্রেপ্তার

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি

মোটরসাইকেলে ইয়াবা পাচারকালে ডিলার আজাদ র‍্যাবের হাতে আটক

চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা

পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় করেই ছাড়বো: তারেক রহমান”

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনে আগুন

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনে আগুন

ইজারা সম্পন্ন না করেই কর আদায়, রাজশাহী সিটি হাট নিয়ে বিতর্ক

এবার ম্যাংগো স্পেশাল ট্রেন এবং বগি বাড়বে, চালু হবে ২০ মে