Sunday , 15 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আইজিপির পদত্যাগের সংবাদটি সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

প্রতিবেদক
sonynews
February 15, 2026 4:51 pm

অনলাইন ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ-সংক্রান্ত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আইজিপির পদত্যাগ-সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণের পর পদত্যাগ করতে পারেন বাহারুল আলম। রোববার দুপুরে আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠালে তা গ্রহণ করেননি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা। মন্ত্রণালয় থেকে তাকে বলা হয়, নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ পর্যন্ত স্বপদে বহাল থাকতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে, এ বিষয়ে জানতে আইজিপির সরকারি নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি সেটি রিসিভ করেননি।

গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নববর্ষ বরণ ও শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

রাজশাহীতে কোরবানিযোগ্য পশুর আমদানি বাড়লেও মুল্য থাকবে চড়া

রাজশাহী জেলা ডিবির অভিযানকে দুর্বল করতে মরিয়া মাদক মাফিয়ারা

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

“প্রাইভেট পড়লে পাশ অন্যথায় বাঁশ এই মূল নীতিতে চলছে গোপালগঞ্জ কাঠির কে,কে,টি উচ্চ বিদ্যালয়।

নতুন নেতৃত্বের পথপ্রশস্ত: রেলশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জিয়া ক্ষমতা দখলকারী হিসেবে ইতিহাসে থেকে যাবে: কাদের

রাজশাহীতে সাংবাদিক রানার বাবার ইন্তেকাল

রাজশাহীতে সমাবেশকে ঘিরে বিশুদ্ধ পানির ব্যবস্থা

রাজশাহীতে সমাবেশকে ঘিরে বিশুদ্ধ পানির ব্যবস্থা