রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সাংবাদিক রানার বাবার ইন্তেকাল

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৬, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

মোঃ আলাউদ্দিন: জাতীয় সময়ের কাগজ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার রাজশাহী সংবাদদাতা এম. রানার বাবা আব্দুল কুদ্দুস গেল রমজান মাসের (২৫ মার্চ) শেহেরী শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ৩ ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

গতকাল শনিবার বাদ জোহর শিরোইল কলোনী ৪ নং গলির বাইতুল মামুর জামে মসজিদে জানাজা শেষে রেলগেট কবরস্থানে তার দাফন কাজ সম্পূর্ণ করা হয়।

সাংবাদিক রানার বাবার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদি নেতৃবৃন্দসহ এলাকার সকল স্তরের মানুষ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত