রবিবার , ২৩ এপ্রিল ২০২৩ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কক্সবাজারে ১০ মরদেহের পরিচয় মিলেছে

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২৩, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলার থেকে উদ্ধার হওয়া ১০ মরদেহের পরিচয় মিলেছে। ১০ জনই জেলে। এবং নিহত সবাই মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বাসিন্দা সামশুল আলম। ১০ মরদেহের মধ্যে একটি তার।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার রফিক মিয়ার ছেলে সামশুল আলম (২৩), শাপলাপুর ইউনিয়নের মিটাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮), জাফর আলমের ছেলে শওকত উল্লাহ (১৮), মুসা আলীর ছেলে ওসমাণ গনি (১৭), সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ (২৩), মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ (১৪), মোহাম্মদ হোসাইনের ছেলে নুরুল কবির (২৮), চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম (৩৪), শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান (৩৫) ও চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক জিয়া (২৫)।

১০ জেলের মধ্যে ৬ জন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি, একজনের বাড়ি একই উপজেলার কালারমারছড়া গ্রামে এবং অপর তিনজনের চকরিয়া উপজেলার কোনাখালী গ্রামে।

নিহত সবাই ৭ এপ্রিল একটি মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে নেমেছিলেন। সেখানে জেলেদের বরফ রাখার কক্ষে আটকে রেখে ট্রলারটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুর ইসলাম বলেন, এটি স্বাভাবিক দুর্ঘটনা নয়,পরিকল্পিত হত্যাকাণ্ড।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

খাদ্য পরিদর্শক সাকিলার বিরুদ্ধে ৭ লাখ টাকা উৎকোচ দাবির অভিযোগ

সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজন গ্রেফতার, মুক্তি দাবি সাংবাদিক নেতাদের

ডিসিদের ২৫ দফা নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ

রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম

বাগমারায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ: স মিলের মালিক আটক

গ্যাস্ট্রিকের সমস্যায় কিশমিশের বিশেষ ভূমিকা

গ্যাস্ট্রিকের সমস্যায় কিশমিশের বিশেষ ভূমিকা

“নওগাঁর ডাহুকা গ্রামে ওয়াকফ্ সম্পত্তি দখল নিয়ে ভূমি দস্যুদের তাণ্ডব, পরিবারের নিরাপত্তা হুমকির মুখে”

বিএনপি রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন