বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অটোরিকশায় ককটেল হামলা, তিনজন হাতেনাতে আটক

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৯, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর নগরীর রেলগেট এলাকায় অটোরিকশায় ককটেল হামলা চালানো হয়েছে। এতে এক অটোরিকশা চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

ককটেলের আঘাতে একজনের চোখ ও একজনের পেটে মারাত্মক জখম হয়েছে। তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালানোর সময় নগর যুবলীগের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা ধাওয়া দিয়ে নগর ভবনের সামনে থেকে শাহাদত, টিটু ও মনিরুল ইসলাম নামের তিন যুবককে আটক করে গণধোলায় দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে।

ককটেল বিষ্ফোরণে আহতরা হলেন, অটোচালক নগরীর হেতেশখাঁ এলাকার জলিল (৪৫), মেহেরপুর জেলার অটোরিকশার যাত্রী আবুল বাসার (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানাই দুপুর দেড়টার দিকে তিনজন যুবক নগরীর রেলগেট এলাকায় অটোরিকশা লক্ষ্য করে ককেটল হামলা করে। এতে চালক এবং আরো এক যাত্রী আহত হন।

এ সময় স্থানের জনতা ধাওয়া করে ওই তিনজন যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এদিকে, রাজশাহী আদালত চত্বরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মী কিছুটা আহত হয়েছেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, রাজশাহীর আদালত চত্বরের সীমানা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেল টি পুলিশের গাড়ির পাশে বিস্ফোরিত হয়। এতে কোন পুলিশ সদস্য আহত না হলেও একজন পরিচ্ছন্নতাকর্মী কিছুটা আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ওসি জানান, ককটেল হামলা চালিয়েই মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা যায়নি। অবরোধের সমর্থনে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী-ঢাকা এসি টিকিটে ২০০ টাকা বাড়তি, নন-এসি এখনো অপরিবর্তিত

মৈত্রী দিবসের আলোচনা সভা   লুটপাটের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলার আহ্বান 

উৎসবমুখর পরিবেশে মাসকাটা দিঘী স্কুলের ৭৩ বছর পূর্তি পালন

Everything You Wanted to Know About mega city’s

আমেরিকাতেও নিউমোনিয়ার প্রকোপ! আক্রান্ত বহু শিশু, চিনের রোগ কি ঢুকে পড়ল?

“শহীদদের স্মৃতিতে ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সাবেক ছাত্রদল নেতা রায়হান”

বিত্তশালী প্রার্থীর ছড়াছড়ি বাংলাদেশে

পৃথিবীর নিচে থাকা ‘ঢাকনা খুললে’ বের হয়ে আসে ৭০ হাজার সাপ

রাজশাহীর পুঠিয়ায় পাচারকালে বিষ্ণু মূর্তি উদ্ধার

রাজশাহী নগরীতে সন্ত্রাসী হামলা: মসজিদমুখী মুসল্লি খুন