বুধবার , ২১ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু, দোয়া প্রার্থনা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২১, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রক্তশূন্যতাজনিত অসুস্থতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছে। ইতোমধ্যে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থতাবোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। পরদিন বুধবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতার কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।
বুধবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু নিজের অসুস্থতার কথা জানিয়ে প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”
এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ৩৭ জনের চাকরি

রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

বিএফইউজে প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হউক”: যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলের নতুন পোস্টার

প্রসেনজিতের বাড়িতে চঞ্চলদের জম্পেশ আড্ডা

মাঝার দিয়ার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

গণসমাবেশস্থল উপচে পড়ে জনস্রোত

গণসমাবেশস্থল উপচে পড়ে জনস্রোত

রাজশাহী নগরীতে এক কেজি গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার