রবিবার , ১১ জুন ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএফইউজে প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১১, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যে দিয়ে সাংবাদিক সমাজের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) গৌরবময় পথচলার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো।

শুক্রবার (৯ জুন’২০২৩) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএফইউজের পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছা স্মারক সম্মাননা গ্রহণ করছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়াল।

সম্মাননাটি তার হাতে তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, গ্রিন ওয়াচ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন।
অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দের মধ্যে দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৫৪ সালে পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (পিএফইউজে) প্রতিষ্ঠার ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৯ জুন বিএফইউজে গঠিত হয়। সংবাদমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে নিরন্তর সংগ্রাম ও লড়াই করে চলেছে বিএফইউজে। অর্ধশতাব্দির পথচলায় সংগঠনের সফলতা ও ঐহিত্য তুলে ধরতে সুবর্ণজয়ন্তী উৎসব কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র‌্যালি, ফল উৎসব, নিহত ও নির্যাতিত সাংবাদিকদের আলোকচিত্র প্রদর্শন, গণমাধ্যম দলন ও সাংবাদিক নিপীড়নের ওপর তথ্যচিত্র প্রদর্শন, সাহসী সম্পাদক ও সাংবাদিক সম্মাননা প্রদান, নির্যাতিত সাংবাদিক সম্মাননা ও বিএফইউজে’র সফল নেতৃত্ব সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাংবাদিক সমাজের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সবাইকে ম্যানেজ করেই পুঠিয়ায় চলছে পুকুর খননের মহোৎসব

রাজশাহীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

নগরীর শিরোইল কলোনিতে নামাজিদের ফ্রিতে চা খাওয়ান রেলওয়ে কর্মচারী আজিম খান

বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বৃষ্টির মধ্যে পতাকা জড়িয়ে রাস্তায় বিএনপি নেতা মিনুর স্ত্রী, জানালেন হতাহতের প্রতিবাদ

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ বিএমডিএর বিরুদ্ধে

রামেকে পি’টুনির পর ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা, আরএমপি’র নোটিশ জারি