• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

আ.লীগকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান, সেই ওসি প্রত্যাহার

সনি নিউজ / ১২৩ Time View
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
আ.লীগকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান, সেই ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক: শোক দিবসের আলোচনা সভায় পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানানো জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাত্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ওসি শ্যামল চন্দ্র ধর। সেদিন তার দেওয়া বক্তব্যের ২ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ বুধবার (২৩ আগস্ট) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, ‘১৫ই আগস্ট শ্রদ্ধাভরে স্মরণ করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার ঘৃণিত এই দিনে ঘৃণিত খুনিদের শাস্তি হোক। সব খুনিরাই কিন্তু শাস্তি পায় নাই। সবাইকে ফাঁসি দিয়ে ঝুলাইতে পারি নাই, শুধু কুচক্রী মহলের জন্য। আমরা চেয়েছিলাম। জাতির জনকের জন্য পেয়েছি আমরা লাল সবুজের পতাকা। যার জন্য পেয়েছি আমরা এই স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ মানেই জাতির জনকের দেশ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘গতকাল আমরা এক কুচক্রী মহলের অনেক উসকানি দেখেছি। সুতরাং এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং সামনে আমাদের নির্বাচন আসছে। আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে আমাদের দলের কাজ করে, আগামী সরকার যাতে আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয় করতে পারি। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমার দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম দিয়ে শেষ করলাম আজকের এই বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক আপনাদের সকলের।’ সুত্র: ঢাকা পেস্ট

পরে এ বিষয়ে জানতে চাইলে ওসি শ্যামল চন্দ্র ধর বলেছিলেন, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category