রবিবার , ১৪ জুন ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আবারো গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

প্রতিবেদক
sonynews
জুন ১৪, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে ১৫ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু ছিল।

ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান গ্রহণ করে। বিজিবির তৎপরতার কারণে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অংশে অবস্থান করতে থাকে।

পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থান ও কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক ঘণ্টা পর বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় রাত্রিকালীন টহলও জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীর বাগমারায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

মতিহারে পুলিশ অফিসার পরিচয়ে ছিনতাই, থানায় অভিযোগ

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা

রাকসু জিএসের ঘোষণার পর রাবির ছয় ডিনের খোঁজে বিভাগে বিভাগে অনুসন্ধান

গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

রাজশাহীতে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

যে কারণে একের পর এক খুন করেন সম্রাট, লোমহর্ষক তথ্য জানাল পুলিশ

মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা

শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী— এমন কথা বলেননি ট্রাম্প