• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইএমইপি বিজনেস ডেলিগেশন মিটিং-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৩:৩৬

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইএমইপি বিজনেস ডেলিগেশন মিটিং-২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ‘উদ্যোক্তার মতে, উদ্যোক্তার পথে-ইএমইপি’ প্লাটফর্মের রাজশাহী বিভাগীয় অফলাইন বিজনেস ডেলিগেশন মিটিং-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী নগরীর একটি রেস্টুরেণ্টে ‘উদ্যোক্তার মতে, উদ্যোক্তার পথে-ইএমইপি’ প্লাটফর্মের রাজশাহী জেলা দায়িত্বশীল এ অনুষ্ঠানের আয়োজন করেন। এই বিজনেস ডেলিগেশন মিটিংয়ের উদ্দেশ্য হলো- সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক সেতুবন্ধন, বৃহৎ কমিউনিটি তৈরি এবং সকলের পাশে সহযোগী হয়ে থাকার প্রতিশ্রুতি প্রদান।

ইএমইপি প্লাটফর্মের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হাসানের আহবানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএমইপি প্লাটফর্মের রাজশাহী জেলা সভাপতি এসএম মারফ আলম। প্রধান অতিথি ছিলেন ইএমইপি প্লাটফর্মের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিকুন্নাহার ঊর্মি। বিশেষ অতিথি ছিলেন ইএমইপি প্লাটফর্মের শিক্ষা সম্পাদক নাফিসা নবী রিমা।

শুক্রবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এ অনুষ্ঠানে আয়োজকেরা জানান, ২০২২ সালের ১৫ আগস্ট ‘উদ্যোক্তার মতে, উদ্যোক্তার পথে-ইএমইপি প্লাটফর্মের যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মাত্র ৮ জন ভলান্টিয়ার নিয়ে যাত্রা শুরু করা এ প্লাটফর্মের বর্তমানে সারা দেশে ভলান্টিয়ার সংখ্যা ১৪৪ জন।
ইএমইপি প্লাটফর্ম বাংলাদেশের একমাত্র বাস্তবভিত্তিক ব্যাতিক্রমি অনলাইন প্লাটফর্ম। তারা জানান, প্লাটফর্মের লার্নিং ও আর্নিং প্রজেক্টের মাধ্যমে সকল ক্ষুদ্র উদ্যোক্তা এবং যারা উদ্যোক্তা হতে চান সকলেই প্রতিনিয়ত শিখছেন। প্রতিটি ক্ষুদ্র উদ্যোক্তাকে ৬ ধাপে প্রমোট করা হয়। এখানে সবাই সবার সহযোগী হয়ে একতা ও একনিষ্ঠতার সাথে এগিয়ে চলেছে এবং বাংলাদেশের প্রতিটি জেলায়
কমিউনিটি তৈরি করছে।

ইএমইপি প্লাটফর্মে রয়েছে টপ ম্যানেজমেন্ট টিম। এই টিমের মাধ্যমে পরিচালিত হয় পুরো প্লাটফর্ম। এছাড়া এই টিমের প্রতিটি সেক্টর সুন্দরভাবে পরিচালনা করার জন্য রয়েছে ৮টি সুসংগঠিত টিম। টিমগুলোর মাধ্যমে পরিচালিত হচ্ছে বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম এবং প্রতিটি জেলার বেকার ভাই-বোনদের কর্মমুখী করে তুলতে চলমান রয়েছে বিভিন্ন ফ্রী অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ।

এছাড়া রয়েছে সেলস অফিস, যেখানে একটি স্লোগান বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশের প্রতিটি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। তা হলো- ‘আপনি ভালো মানের পণ্য উৎপাদন করুন বিক্রির দ্বায়িত্ব আমাদের’। আয়োজকেরা আরো জানান, প্লাটফর্মে এ পর্যন্ত ৬টি অফলাইন বিজনেস ডেলিগেশন মিটিং হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা দায়িত্বশীল কর্তৃক আয়োজিত এ বিজনেস ডেলিগেশন মিটিং ছিল অন্যতম। ঠিক একই ভাবে সারা বাংলাদেশে ইএমইপি প্লাটফর্ম বিজনেস ডেলিগেশন মিটিংয়ের মাধ্যমে ব্যবসায়িক উন্নতি, সম্পর্ক উন্নয়ন ও উদ্যোক্তা গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চায়। আর তাই অনুষ্ঠানের অতিথিবৃন্দ সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ইএমইপি প্লাটফর্মের মূল থিম ধারণ করে ইএমইপি সম্পর্কে জানুন। সবার আগে নিজে স্কীলফুল হোন এবং অন্যদের পাশে থেকে সহযোগী হয়ে কাজের মাধ্যমে গড়ে তুলুন সুখি, সমৃদ্ধ ও উন্নত মানসিকতার সফল ক্ষুদ্র উদ্যোক্তার বাংলাদেশ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮