Saturday , 30 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে গাঁজাসহ সাতজন মাদকসেবি আটক

প্রতিবেদক
সনি নিউজ
March 30, 2024 4:02 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদকসেবীকে আটক করেছে র‍্যাব-৫।

শুক্রবার (২৯ মার্চ) র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদকসেবীদের আটক করে।

আটককৃতরা হলো- নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ার রঞ্জু (৪০), ছোটবনগ্রাম পূর্বপাড়ায় নয়ন আলী (৩২), ছোটবনগ্রামের আরমান (৩০), রজব আলী (২৯), তমাল হোসেন (৩১), চকপাড়ার বিপুল হোসেন (৩৬), আলাউদ্দিন মিয়া (৫৫)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার হযরত মাদার শাহ (রহ.) আলায়হের মাজারের ভেতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।
এমন তথ্য পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌছালে ৭ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব তাদেরকে আটক করে।

পরে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার। তাদের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন