Sunday , 14 January 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
সনি নিউজ
January 14, 2024 1:12 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আইনজীবীদের সমন্বয়ে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার এই স্লোগান নিয়ে জামি নির্বাচন বাতিল এবং ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবীতে রোববার বেলা ২টায় রাজশাহী আদালত চত্বরে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার আয়োজনে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সভাপতি এডভোকেট মাইনুল হোসেন পান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট রইসুল ইসলাম এর পরিচালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি রাজাশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার সদস্য সচিব এডভোকেট এজাজুল হক এজাজা, জাতীয়বাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইমতিয়াজ মাশরুল আলামিন।

আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এর সভাপতি এডভোকেট মিজানুর ইসলাম মিজান, আইনজীবী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপডতি এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী বার এর সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, এডভোকেট মুন্সী আবুল কালাম আজাদ, সামসুল ইসলাম আলী আশরাফ মাসুম, সামশাদ বেগম মিতালী, মিফাত জেরিন তুলি, আজিম ইস সাম উজ্জল, মোজাম্মেল হক, হুমায়ন কবির সাম্মি, আব্দুল আলিম রাসেল, এনামুল এম, পিটার ও তারেকসহ অন্যান্য আইনজীবীগণ।

প্রধান অতিথি বলেন, এই সরকারের ডামি নির্বাচন বিশে^র পরাক্রমশালী কোন দেশ মেনে নেয়নি। নিজের ক্ষমতা পাকা করতে পূর্বের সংসদের মেয়াদ উত্তীর্ণ না হতেই গেজেট প্রকাশ, শপথ গ্রহন ও মন্ত্রী সভা গঠন করেছে। যাহা সম্পুর্ন অবৈধ। এই অবৈধ নির্বাচন বাতিল করে পুণরায় নির্বাচনে দাবী করেন তিনি। সেইসাথে যুগোপদ আন্দোলনে সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শহিদ মিনারে চলছে শোক ও সম্প্রীতি সমাবেশ

রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ সদস্য আমিরুলের দাফন সম্পন্ন

রাজশাহীর শালবাগানে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

দেশ ফকির রাষ্ট্রে পরিনত হবে : রাজশাহীতে আব্বাস

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির

সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল রাজশাহী গঠনের আহ্বান

ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ

বিএমইটিতে জাল কাগজে নারী পাচার ও জালিয়াতি, দুদকের অভিযানে সত্যতা

রাজশাহীতে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভোটগ্রহণ শুরু, দুপুর পর্যন্ত ৫০ শতাংশ ভোট কাস্ট

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম