Sunday , 5 February 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশ ফকির রাষ্ট্রে পরিনত হবে : রাজশাহীতে আব্বাস

প্রতিবেদক
সনি নিউজ
February 5, 2023 3:48 am

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ঠিক করে দিবে না, পালানোর জন্য পথ আওয়ামী লীগকেই ঠিক করে নিতে হবে।

শনিবার বিকেলে রাজশাহী নগরীর সোনাদীঘি মোড়ে ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ভোটের প্রয়োজন না থাকায় আওয়ামী লীগ সরকার দফায় দফায় সব ধরনের তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে। অন্যদিকে ডলার সংকটে এলসি করতে না পারায় পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে দেশ ফকির রাষ্ট্রে পরিণত হবে।

তিনি বলেন, ১৫ বছরে তিনটা নির্বাচন হয়েছে কেউ ভোট দিতে পারিনি। ভোট দেওয়া মানুষ ভুলে গেছে। আমরা প্রতিযোগিতা করে ভোটে নির্বাচিত হয়েছিলাম। চুরি করিনি।

মির্জা আব্বাস বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল আওয়ামী লীগ ও জামায়াতের। বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা এই দাবি তুলেছিলেন। এখন সেখান থেকে তারা সরে এসেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রমূখ।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট

কাকন বাহিনীকে ধরতে শুরু হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ২১

বিক্রিত জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ২৭০ কোটি টাকা ঋণ রফিকের

রাসিক ম্যাজিস্টেটের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্যের অভিযোগ

মাদক সম্রাজ্ঞী শ্যামলীর বিরুদ্ধে চায়ের দোকানে আগুন দেয়ার অভিযোগ:ভিডিও

ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, মামলার পর ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদ গ্রেপ্তার

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

রাজশাহীতে পিতার বিরুদ্ধে মেয়ের বাড়ি দখল ও বৈদ্যুতিক চুরির অভিযোগ

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী