রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাকন বাহিনীকে ধরতে শুরু হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ২১

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৯, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী -এই চার জেলার বিস্তীর্ণ ও দুর্গম পদ্মার চরে সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অভিযান চলছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

শনিবার দিবাগত ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে পুলিশ, র‍্যাব ও এপিবিএনের প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত চলা অভিযানে কাকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেপ্তার, ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, “কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এই অভিযান পরিচালনা করছে।”

তিনি আরও জানান, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান অব্যাহত রয়েছে এবং বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে।”

গত ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার নিচ খানপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

ঘটনার পর বাহিনীপ্রধান হাসিনুজ্জামান কাকনসহ সদস্যদের নামে দৌলতপুর থানায় মামলা হয়। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় তাঁদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

মিয়ানমারের সাবেক দুই সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা

রাজশাহী নগরীতে পলাতক আসামি’র সম্পত্তি ক্রোক

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার দুই

রাজশাহীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার অভিযুক্ত দিপু গ্রেপ্তার

সরাসরি সামরিক সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্কতা রাশিয়ার

নারীর অসহাত্বকে পুঁজি করে পরের জমি দখলের চেষ্টা: থানায় চাঁদাবাজির অভিযোগ

বিএনপি রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন