মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার অভিযুক্ত দিপু গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ৪, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দিপু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দিপু ওই এলাকার শহিদের ছেলে।

ভুক্তভোগী শিশুর পিতা মোঃ মনিরুল ইসলাম জানান, গত ২ আগস্ট বিকেলে স্কুল থেকে ফিরে তানভীর (ছদ্মনাম) বাড়ির পাশের আমবাগানে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। খেলা শেষে মাগরিবের আজানের সময় সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাড়ির কাছের পুকুরপাড়ে পৌঁছালে অভিযুক্ত দিপু শিশুটিকে জোরপূর্বক আটকে রেখে বলাৎকার করে। এ সময় শিশুটি আত্মরক্ষার চেষ্টা করলে দিপু তাকে পুকুরের পানিতে তিনবার চুবিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

একপর্যায়ে পুকুরপাড়ের রাস্তা দিয়ে তানভীরের এক চাচাতো ভাই যাওয়ার সময় তার কান্না ও চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে। উদ্ধার পেয়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দিপু এ ঘটনা কাউকে জানালে মারাত্মক পরিণতি হবে বলে হুমকি দেয়।

মনিরুল ইসলাম আরও জানান, শুরুর দিকে সামাজিক লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পরদিন সন্ধ্যায় শিশুর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি গুরুতর দেখে স্থানীয়দের পরামর্শে স্বজনেরা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুমন কাদেরী জানান, ইউসুফপুর ইউনিয়নের কাকালকাটি গ্রামে শিশু বলাৎকারের খবর পাওয়ার পরপরই পুলিশ পদক্ষেপ নেয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ভিকটিম ও তার মা থানায় উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (One Stop Crisis Centre) পাঠানো হয়।

ওসি আরও জানান, অভিযানের মাধ্যমে অভিযুক্ত দিপুকে ইতোমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি প্রাথমিক তদন্তাধীনে রয়েছে এবং এ বিষয়ে লিখিত এজাহার প্রাপ্তির পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান

দেশে খাদ্য মজুত বেড়েছে: প্রেস উইং

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: সারদায় ৪১৮ পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপ্ত

কমলা হ্যারিসই কি তাহলে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন?

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

রাজশাহীতে ফেল থেকে জিপিএ-৫ পেল ৪ পরীক্ষার্থী, পাস ৩৮

শিরোইল কলোনি বড় জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস অনুষ্ঠিত

রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহীতে মানুষের সামনে বিচারহীনতার বলি ভ্যানচালক ফারুক