সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মারা গেলেন ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১০, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ

ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিংহ যাদব মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

জানা গেছে, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম বিগত দুই বছর ধরেই অসুস্থ। রোববার (২ অক্টোবর) অসুস্থতা বাড়ায় তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতেও রাখা হয়। প্রাথমিকভাবে এরপর মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এই রোববার হঠাৎ অবস্থার অবনতি হয় তার।

হাসপাতাল সূত্রে খবর, রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল সমাজবাদী পার্টির সুপ্রিমোর। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষরক্ষা করা যায়নি। সোমবার (১০ অক্টোবর) সকালে মুলায়ম-পুত্র ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান সংবাদ মাধ্যমকে।

এর আগে রোববারও মুলায়মের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। খবর পেয়ে স্ত্রী ডিম্পলকে নিয়ে হাসপাতালে চলে এসেছিলেন ছেলে অখিলেশ। মুলায়মের অন্যান্য কাছের লোকেরাও হাসপাতালে যান।

সমাজবাদী পার্টির টুইটার বার্তায় জানানো হয়, তার অবস্থা স্থিতিশীল। সোমবার থেকে আরও অবনতি হয় মুলায়মের শারীরিক অবস্থার। বৃহস্পতিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তার অবস্থা সঙ্কটজনক। তারপর থেকে পরিস্থিতির আর উন্নতি হয়নি। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার মুলায়মের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারাবাহিক কয়েকটি টুইটে মুলায়মের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটারে প্রয়াত সমাজবাদী পার্টির সুপ্রিমোকে স্মরণ করে শোক বার্তা দেন।

তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম বার সাংসদ হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদের সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত ছলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গ্রাম আদালত কার্যকর হলে কমবে মামলা জট: রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তারা

জ্বালানি সংকটের প্রভাব রুয়েটে, হলের ডাইনিংয়ে বন্ধ রান্না

ডিলাদের সহায়তায় সীমান্তের ফেনসিডিল যাচ্ছে ঢাকা-গাজীপুরে

ডিলাদের সহায়তায় সীমান্তের ফেনসিডিল যাচ্ছে ঢাকা-গাজীপুরে

নগরীর চন্দ্রিমা থানার মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

মেট্রোরেল সম্পর্কে কিছু সংবাদ

আরএমপির অভিযানে ফেন্সিডিল, ট্যাপেন্টাডল ও চোলাই মদসহ গ্রেফতার ৮

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার; গ্রেফতার ১

রাজশাহীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার অনুষ্ঠিত

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত