Wednesday , 11 September 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অগ্নিঝরা বিতর্কে একে অপরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন ট্রাম্প-হ্যারিস

প্রতিবেদক
সনি নিউজ
September 11, 2024 6:36 pm

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের বিতর্কে একে অপরের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন।

ডেমোক্র্যাট প্রার্থী মিজ হ্যারিস একপর্যায়ে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ শেষ হবার আগেই দর্শকরা ‘ক্লান্ত হয়ে’ সভাস্থল ত্যাগ করেন। তার মন্তব্যে বিরক্ত হয়ে মি. ট্রাম্পকে গলা চড়িয়ে আত্মপক্ষ সমর্থন করতে দেখা যায়।

দুজনের মধ্যে প্রথম এই বিতর্কে যেসব বিষয় এসেছে সেগুলোর মধ্যে আছে অর্থনীতি, গর্ভপাত, পররাষ্ট্র নীতি, গাজা-ইসরায়েল যুদ্ধ, আফগানিস্তানে তালেবান ইস্যু, প্রজেক্ট-২০২৫, ছয়ই জানুয়ারির দাঙ্গাসহ নানা বিষয়।

বিতর্কের শুরুতেই দুজন করমর্দন করেন। কমালা হ্যারিসের বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক।

তাদের কাছে প্রথম প্রশ্ন ছিল “ আপনি কি বিশ্বাস করেন যে আমেরিকানরা এখন চার বছর আগের চেয়ে ভালো আছে?”

হ্যারিস “অংশগ্রহণমূলক অর্থনীতি’ গড়ে তোলার বিষয়ে নিজের পরিকল্পনা রয়েছে বলে জানান।

তরুণ পরিবারগুলোকে সাহায্য করার জন্য আবাসনের খরচ কমানোর কথা জানান তিনি।

তিনি আরো যোগ করেন, “ক্ষুদ্র ব্যবসা হলো আমার আবেগের মধ্যে অন্যতম একটি”।

ভাইস প্রেসিডেন্ট হ্যারিস অর্থনীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, “ ডোনাল্ড ট্রাম্প গ্রেট ডিপ্রেশনের পর আমাদের জন্য সবচেয়ে খারাপ বেকারত্ব রেখে গেছেন”।

গত শতাব্দীর ত্রিশের দশকে যুক্তরাষ্ট্রের চরম অর্থনৈতিক মন্দার সময়টিকে ‘গ্রেট ডিপ্রেশন’ বলা হয়।

“আমরা ট্রাম্পের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করছি” যোগ করেন তিনি।

হ্যারিস প্রজেক্ট – ২০২৫ এর কথা উল্লেখ করে এটিকে “বিস্তারিত এবং বিপজ্জনক পরিকল্পনা” বলে অভিহিত করেছেন। এও বলেছেন ট্রাম্প যদি প্রেসিডেন্ট কার্যালয়ে ঢোকে তবে এটিকে বাস্তবায়ন করবে।

ট্রাম্প প্রজেক্ট – ২০২৫ এর সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রে ডানপন্থীদের তৈরি প্রজেক্ট-২০২৫ পরিকল্পনায় প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোসহ বিভিন্ন উগ্র-ডানপন্থী নীতি গ্রহণের কথা বলা হয়েছে।

গর্ভপাতের অধিকার নিয়ে বিতর্ক
বিতর্কের মডারেটররা মার্কিন ভোটারদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু গর্ভপাত অধিকার তুলে ধরেন। এতে ট্রাম্পের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। কারণ অতীতে এ বিষয়ে ট্রাম্পের মিশ্র প্রতিক্রিয়া ছিল।

ডেমোক্রেটরা গর্ভধারণের ‘নবম মাসে’ গর্ভপাতের অনুমতি দিতে চায় দাবি করে ট্রাম্প তার বক্তব্য শুরু করেন।

ডেমোক্রেটরা এ বিষয়ে ‘আমূল পরিবর্তন-বাদী’ উল্লেখ করে ট্রাম্প দাবি করেন হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিম ওয়ালজকে বেছে নিয়েছেন বিশেষ করে নবম মাসে গর্ভপাতের পক্ষে কথা বলার জন্য।

কিছু রাজ্যে জন্মানোর পর শিশুদের হত্যার বিষয়টি অনুমোদন করে ট্রাম্পের এই দাবির পর মডারেটর বলেন, “এই দেশে এমন কোন রাজ্য নেই যেখানে জন্মানোর পর শিশুকে হত্যা করা বৈধ”।

হ্যারিস উল্লেখ করেন ট্রাম্প দুই বছর আগে সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতিকে নিয়োগ করেছিলেন যারা গর্ভপাতের জাতীয় অধিকারকে বাতিল করেছিল।

তিনি বলেন, বেশ কিছু রাজ্য “ট্রাম্পের গর্ভপাত নিষেধাজ্ঞা যা ধর্ষণ এবং অজাচারের ক্ষেত্রেও প্রযোজ্য” এমন বিষয়টি পাস করেছিল।

এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি বলেন, গর্ভপাতের কারণে একজন নারীর “পার্কিং লটে গাড়ির ভেতরে রক্তপাত হচ্ছে” কিন্তু চিকিৎসকরা তাকে চিকিৎসা দিতেও ভীত কারণ তারা ভয় পায় যে তাদের জেলে যেতে হতে পারে।

“তাও আপনি মনে করেন জনগণ এটা চায়?”

“তারা এটা চায় না” এ কথা বলার সময় মিজ হ্যারিসের কণ্ঠ আবেগাক্রান্ত হয়ে পড়ে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় স্বর্ণপদক পেলেন বাংলাদেশি গবেষক রাজশাহীর লায়লা নাহার

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ব্যাপক সাড়া, প্রথম সপ্তাহেই টিকা পেয়েছে ৩৭% শিক্ষার্থী

না.গঞ্জ থেকে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়া অভিযুক্ত চাচি গ্রেপ্তার

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্রাকভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার-২

রাসিকের ১৯ নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া

ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্যতালিকা সঠিক নয়: ভোক্তা অধিকার

রাজশাহীতে ঘুঘুর বাসায় হাত দিতে গিয়ে প্রাণ হারাল সাজ্জাদ