শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ব্যাপক সাড়া, প্রথম সপ্তাহেই টিকা পেয়েছে ৩৭% শিক্ষার্থী

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৭, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে রাজশাহী বিভাগে কোনো ধরনের জড়তা নেই। বরং শিশু ও তাদের অভিভাবকদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। ক্যাম্পেইনের প্রথম সপ্তাহেই রাজশাহী বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ শতাংশ শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে।

আজ (১৭ অক্টোবর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) আয়োজনে অনুষ্ঠিত হয় বিভাগীয় পরামর্শ সভা। সভায় রাজশাহী স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি জানান, এবারের ক্যাম্পেইনে রাজশাহী বিভাগে ৫২ লক্ষেরও বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এরইমধ্যে ২৫ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা কিংবা বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। কার্যক্রম সঠিকভাবেই এগোচ্ছে।”

গণমাধ্যমকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, ক্যাম্পেইনের শুরু থেকেই গণমাধ্যম পাশে আছে। একইসঙ্গে তিনি প্রচার-প্রচারণায় আরও সক্রিয় হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান এবং ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেইঞ্জ বিশেষজ্ঞ শেখ মাসুদুর রহমান।

কর্ম অধিবেশনে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় ও জাতীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিক, আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিস এবং বাংলাদেশ বেতারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ১২’শ হাফেজদের মাঝে ঈদ শুভেচ্ছা ভাতা প্রদান

গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছি: ট্রাম্প

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজশাহীতে জনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

যানবাহনের হর্নে অতিষ্ঠ রাজশাহী নগরী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহীতে দৃষ্টিনন্দন আধুনিক বহুতল ভবনের নির্মাণতা মিনু

তানোরে শক্রতার বলী শতাধিক হাঁস-মুরগী