• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Headline
এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

রুয়েট ছাত্রলীগের কক্ষে উদ্ধার হলো দেশীয় অস্ত্র-মদের বোতল

সনি নিউজ / ৭৩ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লে. সেলিম হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে হলের সাধারণ শিক্ষার্থী, হল প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। আরও কয়েকটি হলে অভিযান চালানোর কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

অভিযানে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রায় ২০টি কক্ষে তল্লাশি চালানো হয়। এসময় এসব কক্ষ থেকে একটি ছুরি, একটি খেলনা পিস্তল, তিনটি গাঁজার কৌটাসহ সেবন পাইপ, বেশকিছু রড ও দেশি মদের খালি বোতল, বিপুল পরিমাণ বোতলজাত ইউরিন জব্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইউশা বলেন, ‘ছাত্রলীগের যে কক্ষগুলো দখল করা ছিল, সেগুলোর তালা ভেঙে রড, দেশি মদের বোতল, লাঠি, নেশাজাত দ্রব্য পাওয়া গেছে। যেসব কক্ষে এগুলো পাওয়া যাচ্ছে সেগুলোতে থাকা শিক্ষার্থীদের হলে অবস্থান করতে দেওয়া হবে না। সেজন্য আমরা একটি তালিকাও করছি।’

এ বিষয় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু বক্কর সিদ্দিক বলেন, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে হলে তল্লাশি করার জন্য আহ্বান করি। বেশ কয়েকটি কক্ষ তল্লাশি চালিয়ে কিছু রড, কয়েকটি ছুরি, মদের বোতল উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category