শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রেস্টুরেন্টের আড়ালে ‘বার’, ওয়েটার থেকে শতকোটি টাকার মালিক মুক্তার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৭, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
রেস্টুরেন্টের আড়ালে ‘বার’, ওয়েটার থেকে শতকোটি টাকার মালিক মুক্তার

অনলাইন ডেস্ক: ২০০৮ সালের দিকে রাজধানীর বারিধারায় ‘এভিনিউ’ নামে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ শুরু করেন মো. মুক্তার হোসেন। এরপর গুলশানে ‘লেক ভিউ’ রেস্টুরেন্টেও ওয়েটার হিসেবে ছিলেন। এখন মিরপুর, গুলশান ও নারায়ণগঞ্জসহ পাঁচটি বার চালান তিনি। রাজধানীর উত্তরায় ‘কিংফিশার রেস্টুরেন্ট’ নাম দিয়ে বার চালাতেন মুক্তার হোসেন।

বৃহস্পতিবার রাতে উত্তরার-১৩ নম্বর সেক্টরের ৩৯ নম্বর বাসায় অবস্থিত বারটিতে অভিযান চালিয়ে বার ম্যানেজারসহ ৩৫ জনকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। এসময় ৬০০৫ ক্যান বিদেশি বিয়ার ও ৪৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় । তবে মুক্তার হোসেন পলাতক। মুক্তারের যুক্তরাষ্ট্রে গাড়ি-বাড়ি আছে। সেখানে বসবাস করেন তার স্ত্রী ও সন্তানরা।

শুক্রবার সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কিংফিশারে প্রতিদিন সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের যাতায়াত ছিল। তাদের মধ্যে রয়েছেন সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ।

তিনি বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল, উত্তরার ওই ভবনে গান-বাজনার নামে ছেলেমেয়েরা ডিজে পার্টি করছে। একই সঙ্গে সেখানে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ মদ। প্রথমে ভবনের সাত তলায় গিয়ে ডিবির দল দেখে অনেক ছেলেমেয়ে দৌড়াদৌড়ি করছে। পরে ভেতরে গিয়ে দেখে সেখানে প্রচুর বিদেশি মদ ও বিয়ার। ডিবির দল ৫-৬ তলায় গিয়ে একই অবস্থা দেখতে পায়। তবে বারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

মামলায় প্রতিষ্ঠানটির কাকে কাকে অভিযুক্ত করা হয়েছে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, মালিক ও ম্যানেজারসহ অনেককে মামলায় আসামি করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দরগাপাড়া নিবাসী সাজেদা বেগমের ইন্তেকাল

একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী, সবাই সুস্থ

রাসিক মেয়রের সাথে প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি সৌজন্য সাক্ষাৎ 

ইসলামী ব্যাংককে এস আলমের প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা একই পরিবার: ড. ইউনূস

পুঠিয়ায় সামাদ, দুর্গাপুরে চেয়ারম্যান হলেন শরীফ, বাগমারায় সান্টু

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিনু

খুলনায় কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই রাজশাহীতে বিএনপি নেতা দুদু

রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাইঃ রাসিক প্রশাসক