সোমবার , ২ মার্চ ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
মার্চ ২, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা-তে সার সংকট নিরসন ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (০২ মার্চ ২০২৬) পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার-এর সার্বিক সহযোগিতায় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন-এর কার্তিকপাড়া বাজার এলাকায় অবস্থিত সার দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষকদের কাছে সার সরবরাহ না করা এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনটি সার দোকানকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রয় নিশ্চিত করা হয়।

এ সময় কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী দোকান থেকে সার সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মোহনপুরে জমি বিরোধের জেরে গমের জমিতে বিষ প্রয়োগ ও ৩২টি ফলজ গাছ কাটার অভিযোগ

রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মোহনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১৯ নং ওয়ার্ডে ৩ জন প্রর্থীর মধ্যে উচ্চ শিক্ষিতর তালিকায় তৌহিদুল হক সুমন

টিকাপাড়ায় মোবাইল কোর্ট: ইয়াবা সেবনের অভিযোগে ৩ জনের জেল

রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে যুবকের আত্মহত্যা

রাজশাহী নগরীতে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান