বুধবার , ১ মার্চ ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১, ২০২৩ ৯:৪০ পূর্বাহ্ণ
রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এসএম বিশাল: রাজশাহী মহানগরীতে চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা করার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন দড়িখরবোনা এলাকার মো: সাদেকুজ্জামানের ছেলে মো: নাহিদুজ্জামান পাপ্পু (৩০) ও তার স্ত্রী মোসা: বাঁধন জামান (২৮)।

জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী থানার চাত্রাপুর গ্রামের মো: জনি আহম্মেদ নামের এক যুবকের সাথে পাপ্পুর পরিচয় হয়।পরিচয়টি ঘটে নগরীরর থিম ওমর প্লাজায়।

সেখানে পাপ্পু নিজেকে থীম ওমর প্লাজার অ্যাডমিন অফিসার এবং সংসদ সদস্য ফারুক চৌধুরীর ভাতিজা বলে পরিচয় দেয়। এভাবে পাপ্পু জনির সাথে সুসম্পর্ক গড়ে তুলে।

একপর্যায়ে পাপ্পু তাকে পুলিশের কনস্টেবলের চাকরি দেওয়ার প্রলোভন দেয়। এজন্য তারা একটি স্ট্যাম্পের মাধ্যমে চুক্তিপত্র তৈরি করে। চুক্তি অনুযায়ী জনির কাছ থেকে গত ২৮ ফেব্রুয়ারি, বোয়ালিয়া থানাধীন ষষ্ঠিতলা নিউমার্কেট থীম ওমর প্লাজায় দুই লক্ষ টাকা গ্রহণ করে। এরপর বিভিন্ন তারিখ ও সময়ে তার কাছ থেকে আরও আট লক্ষ টাকা গ্রহণ করে।

পরবতীতে পুলিশ বাহিনীতে কনস্টবল পদে জনির চাকরি না হলে সে পাপ্পুর কাছে টাকা ফেরত চায়। পাপ্পু টাকা দিতে কালক্ষেপন করতে থাকে। জনি থীম ওমর প্লাজায় পাপ্পুর সাথে দেখা করে টাকার জন্য চাপ দিয়ে পাপ্পু তাকে একটি চেক প্রদান করেন। জনি চেক নিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গিয়ে জানতে পারেন, সেই অ্যাকাউন্টে কোনো টাকা নাই।

এরপর জনি আবার পাপ্পুর সাথে যোগাযোগ করলে পাপ্পু তাকে ২৮ ফেব্রুয়ারি, বিকেল সাড়ে ৫টায় সপুরা ম্যাচ ফ্যাক্টরী মোড়ে টাকা নেওয়ার জন্য আসতে বলে। জনি সেখানে গিয়ে পাপ্পুকে মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পায় এবং দেখে যে, তার মত প্রতারনার স্বীকার অনেক ব্যক্তি টাকার জন্য অপেক্ষা করছে। তখন জনি অন্যান্য ভূক্তভোগীদের সাথে আলাপ আলোচনা করে সকলে মিলে সপুরা ম্যাচ ফ্যাক্টরী মোড়ে আসামি পাপ্পুর ভাড়া বাড়ীতে যায়।

পরবতীতে বোয়ালিয়া থানা পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে আসামি পাপ্পুর বাড়িতে উপস্থিত হয়। সেখানে ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ-এর বিষয় জানতে পেরে আসামি পাপ্পু ও তার স্ত্রী বাঁধনকে গ্রেফতার করে

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইন্চার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, আসামি পাপ্পু ও তার স্ত্রী বিভিন্ন জনকে  সরকারি চাকরি দেওয়া ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়ার কথা বলে প্রায় কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে পা্প্পু ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন যাবৎ সহজ সরল ব্যক্তিদের চাকরির প্রলোভন দিয়ে প্রতারণা করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি প্রতারণার মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, নতুন সদস্য পদ প্রাপ্তির সুযোগ রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি

রাজশাহীতে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত, মাদক উদ্ধার

রাজশাহীতে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত, মাদক উদ্ধার

“তাওয়াক্কুল, ইয়াকীন ও ইস্তিগফার-রিজিক ও রহমতের তিনটি চাবিকাঠি”

গণভোটসহ পাঁচদফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ভিন্নমাত্রার ঈদ উদযাপন, আনন্দে আপ্লুত স্বজনরাও

আরএমপির পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহী বিভাগের উদ্যোগে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৩ তম প্রতিষ্ঠা দিবসে উদযাবিত

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪