বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

প্রতিবেদক
sonynews
জুন ১৮, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. রাসেল আলী (৩৫) এবং রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মুকুল হোসেনের ছেলে মো. মাহাবুব হাসান ওরফে কালু (৩৪)। এ ঘটনায় আরও এক আসামি, কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও রাহুলের স্ত্রী মোছা. লাকী (৪৫), পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন রাত আনুমানিক ১১টার দিকে শাহমখদুম থানার পবা নতুনপাড়ার বনলতা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে অভিযান চালিয়ে রাসেল আলীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, ১৭ জুন দুপুর সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাহাবুব হাসান ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়। তবে একই অভিযানে অভিযুক্ত লাকী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাহাবুব হাসান ওরফে কালুর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া পলাতক আসামি লাকীর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা এবং দণ্ডবিধির একটি মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামি লাকীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ইফতার মাহফিলে শেখ হাসিনাকে ফেরানোর শপথ, ভিডিও ছড়ালো ফেসবুকে

রাজশাহীতে ১৭ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

রাজশাহীতে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

বিএনপির হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার

ফারইস্ট লাইফে লুটপাট: সাবেক চেয়ারম্যান নজরুল কারাগারে

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

আনিসুল ও সালমান এফ রহমানের দড়ি বাঁধা ছবি ভাইরাল

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না: ডা. শফিকুর রহমান

মতিহার থানা পুলিশের মিথ্যা মামলা থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন