বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সিটি কর্পোরেশনের আরো তিনটি আধুনিক এসটিএস এর উদ্বোধন

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৩, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

এমডি রানা: রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যস্থাপনার আরো আধুনিকায়নে নগরীতে আরো ৩টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাশিয়াডাঙ্গা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন, নিউ গভঃ ডিগ্রি কলেজ এসটিএস (পদ্মা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন) এবং শালবাগান সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন এর উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু এসটিএস তিনটির উদ্বোধন ঘোষণা করেন। এসটিএস উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, নতুন তিনটি এসটিএস চালুর পর রাজশাহী সিটি কর্পোরেশনের এসটিএস এর সংখ্যা দাঁড়াল ১৫টি।

উদ্বোধনকালে ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু বলেন, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়েছে। মেয়র মহোদয় প্রথম মেয়াদে ২০০৯ সালে রাত্রীকালীন বর্জ্য আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেছিলেন। এরই মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ঘটেছে। রাত্রীকালীন বর্জ্য অপসারণ কার্যক্রম সহ নানাবিধ উদ্যোগে পরিচ্ছন্নতায় রাজশাহী এখন মডেল নগরী। বর্জ্য ব্যস্থাপনার আরো আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, মো. শিউলি, সেবুন নেসা, আলফাতুন নেসা, মোসা. ফেরদৌসী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী ও পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নেশার টাকা না পেয়ে রাজশাহীতে তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার দুই

দুর্গাপুরে কলেজ সংঘর্ষ: অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

দুর্নীতির মামলায় সস্ত্রীক জামিন পেলেন আরডিএ’র কর্মকর্তা কামরুজ্জামান

দুর্নীতির মামলায় সস্ত্রীক জামিন পেলেন আরডিএ’র কর্মকর্তা কামরুজ্জামান

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক

রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঈশ্বরদীতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

এমপি শাহরিয়ার একজন ষড়যন্ত্রকারী, দল থেকে বহিষ্কারের দাবি বীর মুক্তিযোদ্ধাদের