রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফাইজারের নির্বাহী প্রধান আবারও করোনা আক্রান্ত

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৩:৫৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এক বিবৃতিতে আলবার্ট বোরলা জানিয়েছেন, তার কোনো করোনা উপসর্গ নেই এবং তিনি ভালো বোধ করছেন।

৬০ বছর বয়সী আলবার্ট বোরলা গত আগস্টে আরও একবার করোনা আক্রান্ত হন। তিনি কোম্পানিটির মুখে খাওয়া প্যাক্সলোভিডের একটি কোর্সও শুরু করেন।

প্যাক্সলোভিড হলো এমন একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা বয়স্ক রোগীদের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।

বোরলা ফাইজার ও জার্মান কোম্পানি বায়ো-এনটেকের যৌথ উদ্যোগে উৎপাদন করা ভ্যাকসিনের চারটি ডোজও সম্পন্ন করেছেন।

তবে ফাইজারের প্রধান নির্বাহী বলেন, তিনি এখনো নতুন বাইভ্যালেন্ট বুস্টার নেননি।

মডার্না ও ফাইজার-বায়োএনটেকের একটি টিম বাইভ্যালেন্ট বুস্টার তৈরির পরিকল্পনা করে যেটি বিএ.৫ ও বিএন.৪ ওমিক্রন মোকাবিলায় কাজ করবে।

বোরলা আরও জানান, তিনি বাইভ্যালেন্ট বুস্টার নেননি। তিনি শুধু সেন্ট্রার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গাইডলাইন ফলো করছেন।

গত আগস্টে এফডিএ কর্তৃপক্ষ ফাইজার ও মডার্নার এই বুস্টার ডোজের অনুমোদন দেয়। একটি ফেডারেল স্বাস্থ্য সংস্থা এই সপ্তাহে জানায় যে তথাকথিত বাইভ্যালেন্টের ২ কোটি ২৫ লাখ ডোজ এরই মধ্যে বাজারে আনা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১০০ টাকার জন্য মাথা বিচ্ছিন্ন সাইকেল মিস্ত্রির, ১৯ দিন পর ঘাতক গ্রেফতার

মডেলের গলাকাটা লাশ উদ্ধার, লোমহর্ষক বর্ণনা প্রেমিকের

মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত যুবদলকর্মী সাওন মারা গেছেন

রেল কলোনির পুকুর থেকে উদ্ধার মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় পুলিশ

ডেঙ্গি নিয়ন্ত্রণে সমালোচনা হয়েছে, চি‌কিৎসা নিয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গি নিয়ন্ত্রণে সমালোচনা হয়েছে, চি‌কিৎসা নিয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী

শহীদ জিয়ার স্মরণে চন্দ্রিমা থানা বিএনপির মানবিক কর্মসূচি

রাজশাহী নগরীতে সাতজন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

রাজশাহীতে একটি গুদামে ভয়াবহ আগুন, ক্ষতি নিয়ে ভিন্নমত—কারণ উদ্ঘাটনে তদন্ত

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন