বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৮, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বেলপুকুর বাইপাস মোড়ে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে   গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি মো: নাজমুল ইসলাম বাবু (৩৫)। সে রাজশাহী জেলার চারঘাট থানার পাশুন্দিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা বাসে এক ব্যক্তি ইয়াবা নিয়ে রাজশাহীর দিকে আসছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলপুকুর থানার বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে। বিকাল ৫ টায় সন্দেহজনক বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় চালককে সংকেত দিয়ে বাসটি দাঁড় করায়। এরপর বাসে ভিতর থেকে যাত্রীবেশে থাকা আসামি মো: নাজমুল ইসলাম বাবুকে আটক করে। এসময় আসামির কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে উক্ত ইয়াবা গুলো কক্সবাজার জেলার সদর থানার রফিক নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছে। তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আসামিদের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

উল্টো পথে যেতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে পেটালেন যুবলীগ নেতা

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিহারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

দুর্গাপুরে কলেজ সংঘর্ষ: অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহীতে সিসি ক্যামেরার সহযোগিতায় মাদক সরবরাহ, গ্রেফতার ৬

বসন্তকেদার মাদরাসায় নিয়োগ বাণিজ্যর চেষ্টা ব্যর্থ

রাজশাহী নগরীতে ৪ নারীসহ ৮ ভুয়া সাংবাদিক গ্রেফতার