Friday , 1 December 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

প্রতিবেদক
সনি নিউজ
December 1, 2023 6:35 pm

বিনোদেন ডেস্ক: গত কয়েক মাস ধরেই ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। তাঁদের অন্দরমহলের সমীকরণ নিয়ে নানা মুনির নানা মত। ‘বচ্চন বহু’ ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে নাকি সম্পর্কে চিঁড় ধরেছে বচ্চন পরিবারের। বিগত কয়েক মাস ধরেই নাকি শ্বশুরবাড়ির থেকে ছাড়াছাড়া ঐশ্বর্যা। এর মাঝেই মেয়ে শ্বেতা বচ্চনের নামে নিজের প্রথম বাংলো ‘প্রতীক্ষা’ লিখে দিয়েছেন অমিতাভ। এ বার সম্পত্তির ভাগ নিয়ে মুখ খুললেন অভিনেতা। প্রায় ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগ কী ভাবে হবে জানালেন অমিতাভ বচ্চন।

সম্প্রতি এক অনুষ্ঠানে তারকা জানান তাঁর সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ করে দিয়েছেন। প্রথম থেকে ছেলে-মেয়ের মধ্যে কোনও তফাত করেননি অমিতাভ। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পেয়েছেন। সদ্য দীপাবলির উপহার হিসাবে অমিতাভ ‘প্রতীক্ষা’ বাংলোটি মেয়ের নামে লিখে দেন। যার বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি। শোনা যায়, এই বাংলোটি বেশ পছন্দের ছিল ঐশ্বর্যার। তবে বউমার বা ছেলে নয়, বরং মেয়ে শ্বেতাকে দিলেন ‘প্রতীক্ষা’। ভিট্টালনগর কোঅপারেটিভ হাউসিং সোসাইটির ‘প্রতীক্ষা’ মোট দু’ভাগে বিভক্ত। একটি ভাগ ৬৭৪ স্কোয়্যার মিটারের এবং আরেকটি ভাগ ৮৯০.৪৭ স্কোয়ার মিটারের। এটিই নাকি বিগবি-র প্রথম সম্পত্তি। তাঁর বাবা-মা এর সঙ্গে এইখানেই বেড়ে ওঠা অভিনেতার। এই বাংলোটি ছাড়াও জুহুতে তিনটি বাংলো রয়েছে বচ্চনদের। তবে ছেলে অভিষেকের ভাগ্যে পড়েছে কোন কোন সম্পত্তি, তা গোপন রেখেছে বচ্চন পরিবার।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের সিদ্ধান্তে ওলট-পালট বিশ্ব বাণিজ্য, যা যা ঘটতে পারে

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

মুরগির খামারে লোকসান, ছাগলে আশা দেখছেন জাকারিয়া

মুরগির খামারে লোকসান, ছাগলে আশা দেখছেন জাকারিয়া

রাবি শিক্ষার্থী নার্গিস পেলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

সিএনজিতে ফেন্সিডিল পাচার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

রাজশাহীর প্রতিটি রোডে বসছে সাইনবোর্ড, উদ্যোগ আরডিএ চেয়ারম্যানের